করোনা লকডাউনে সৌরভের ভালোবাসা কমেছে! কেন অভিযোগ করলেন মেয়ে সানা?

করোনা লকডাউনে সৌরভের ভালোবাসা কমেছে! কেন অভিযোগ করলেন মেয়ে সানা?

করোনা লকডাউন দীর্ঘদিনের গৃহবন্দি! এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট কীভাবে সময় কাটাচ্ছেন?সেই ছবিটাই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়

স্ত্রী ডোনা আগে কী বলেছিলেন

স্ত্রী ডোনা আগে কী বলেছিলেন

সৌরভ কীভাবে এই লকডাউনে সময় কাটাচ্ছেন সেই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনা বলেছিলেন, 'বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর কাজের চাপ কয়েকগুণ বেড়ে গিয়েছিল। এখন করোনা লকডাউনে বাড়িতে সিনেমা, বই পড়া ও মেয়েকে সময় দিচ্ছেন সৌরভ। এছাড়া মেয়ে এখন রান্না শিখছে। বিদেশে পড়তে গেলে ওখানে একাই রান্না করতে হবে, এখন থেকে তাই নতুন পদ রান্না করে বাড়ির লোকের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।'

সৌরভের ভালোবাসা কমেছে!

সৌরভের ভালোবাসা কমেছে!

সোশ্যাল মিডিয়া পোস্টে এবার এই লকডাউনে সৌরভের ভালোবাসা কমেছে বলে মহারাজ কন্যা সানা অভিযোগ করেছেন। লকডাউনের এই দিনগুলোতে তাঁর ভালোবাসায় অন্য কেউ ভাগ বসিয়েছে বলে অভিযোগ।

পোষ্যের সঙ্গে মজায় দিন কাটাচ্ছেন সানা

পোষ্যের সঙ্গে মজায় দিন কাটাচ্ছেন সানা

আসলে সানার প্রিয় পোষ্যটির নাম সুগার। লকডাউনে এখন পরিবারের বাকিদের মতো পোষ্য সুগার সোফায় বসে অলস সময় কাটাচ্ছে। প্রিয় পোষ্যের সঙ্গে মজায় দিন কাটাচ্ছেন সানা। পোষ্য সুগারের, সৌরভ-ডোনার মাঝে গিয়ে সোফায় আরাম খাওয়ার মুহূর্ত ছবি তুলে সৌরভ কন্যা সানা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।

সৌরভের ভালোবাসা কমেছে! কেন অভিযোগ

সৌরভের ভালোবাসা কমেছে! কেন অভিযোগ

পোস্টটির সঙ্গে মজা করে সানা লিখেছেন 'পরিবারে বাবা-মায়ের মাঝের জায়গাটা আমার।তবে এখন দেখে মনে হচ্ছে জায়গাটি দখল হয়ে যাচ্ছে। অন্য একজন দুজনের মাঝে ঢুকে পড়ে ভালোবাসায় ভাগ বসাচ্ছে।' বাবার সঙ্গে খুনসুটি করে এভাবেই সৌরভের ভালোবাসা কমেছে বলে সানা মজার অভিযোগ করেছেন সানা।

রিল্যাক্স মোডে সৌরভ

রিল্যাক্স মোডে সৌরভ

অন্যদিকে লকডাউনে সৌরভকে রিল্যাক্স মোডে পাওয়া গিয়েছে। সাদা পাঞ্জাবি-পায়জামা পরে পায়ের উপর পা তুলে সৌরভ সোফার এক প্রান্তে বসে রয়েছেন। অন্য প্রান্তে গোলাপি সালোয়ারে বসে রয়েছেন ডোনা। সৌরভ ও ডোনার মাঝেই আদর খাচ্ছে সুগার।

সানাকে সান্ত্বনা দিয়েছেন সৌরভ

সানাকে সান্ত্বনা দিয়েছেন সৌরভ

মেয়ের এই পোস্ট দেখে দেখে সোশ্যাল মিডিয়াতে সানাকে সান্ত্বনা দিয়েছেন সৌরভ। মহারাজ লিখেছেন, 'মাত্র ৫ মিনিটের জন্য বসেছে সুগার।' লকডাউনের মাঝে বাবা-মেয়ের এমন খুনসুটি নেটিজেনদের বেশ মনে ধরেছে।

করোনা পরিস্থিতি নিয়ে সৌরভের মত

করোনা পরিস্থিতি নিয়ে সৌরভের মত

দেশের করোনা সংকটকে কঠিন পিচে টেস্ট ম্যাচের সঙ্গে তুলনা করে সৌরভ বলেন , 'এখন কঠিন পিচে কঠিন টেস্ট ম্যাচ চলছে। ক্রিকেটভক্তরা সবাই তো টেস্ট উপভোগ করেন। এটাও একটা টেস্ট। মানসিকতার লড়াই। বল সিমও করছে স্পিনও হচ্ছে। ব্যাটসম্যানের ভুল করার এখানে কোনও জায়গা নেই। এর কঠিন পরিস্থিতিতে উইকেটে টিঁকে থেকে ব্যাট হাতে ধীরে ধীরে স্কোরবোর্ড চালু রাখতে হবে। সবাই মিলে ধৈর্য দেখিয়ে রান করলে উইকেট বাঁচিয়ে আমরা কঠিন ম্যাচ জিতে দেখাব।'

করোনা যুদ্ধে সৌরভের সাহায্য

করোনা যুদ্ধে সৌরভের সাহায্য

সৌরভের বিসিসিআই করোনা রুখতে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৫১ কোটি দান করেছেন। সেই সঙ্গে রাজ্যে ৫০ লক্ষ টাকার চাল দিয়ে দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন সৌরভ। এরপর বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। পরে ইসকন মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে লকডাউনে প্রতিদিন ১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পরিষেবা চালু করেন মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+