বিরাটের তুমুল উচ্ছ্বাসের জবাব কীভাবে দিয়েছিলেন কেকেআর তারকা রাসেল
বিরাটের তুমুল উচ্ছ্বাসের জবাব কীভাবে দিয়েছিলেন কেকেআর তারকা রাসেল
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে মাঠেই কীভাবে শান্ত করেছিলেন, তা জানালেন কলকাতা নাইট রাইডার্সে খেলা ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ কীভাবে জিতিয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথাও বলেছেন রাসেল।

আরসিবি-র বড় স্কোর
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০১৯ আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর-এর মুখোমুখি হয়েছিল হোম টিম আরসিবি। আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল বেঙ্গালুরু। ৪৯ বলে ৮৪ রান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৩২ বলে ৬৩ রান করেছিলেন এবি ডিভিলিয়ার্স।

কেকেআর-এর জবাব
জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে ৪ উইকেট হারিয়েছিল কেকেআর। ৩১ বলে ৪৩ রান করে আউট হয়েছিলেন কলকাতার ওপেনার ক্রিস লিন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ম্যাচ বের করার মরিয়া চেষ্টা করছিলেন। একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৫ বলে ১৯ রান করে তিনিও আউট হয়ে গিয়েছিলেন। শেষে আন্দ্রে রাসেলের ১৩ বলে ৪৮ রানের অতিমানবিক ইনিংস কেকেআর-কে ম্যাচ জিতিয়েছিলেন। সেই ম্যাচে ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন রাসেল।

বিরাটের উচ্ছ্বাস
কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিককে আউট করার পর মাঠে স্বভাবোচিত ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। গ্যালারিতে বসে থাকা কেকেআর-র সিইও ভেঙ্কি মাইশোর এবং ক্রিকেটারদের পরিবার সদস্যদের উদ্দেশে 'কাম অন' বলে লাফিয়েছিলেন বিরাট।

রাসেলের জবাব
আরসিবি অধিনায়ক বিরাট কোহলির উচ্ছ্বাস দেখে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা আন্দ্রে রাসেল মনে মনে বলেছিলেন, 'দাঁড়াও এখনও সব শেষ হয়ে যায়নি'। দীনেশ কার্তিকের পরিবর্তে ক্রিজে আসা শুভমান গিলকে, ক্যারিবিয়ান অল-রাউন্ডার বলেছিলেন, এই ম্যাচ তিনি বের করেই মাঠ ছাড়বেন। সে কথা নিজেই জানিয়েছেন আন্দ্রে রাসেল।












Click it and Unblock the Notifications