ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর, আইপিএলের পর এবার বিনামূল্যে বিশ্বকাপও দেখার সুযোগ
ক্রিকেট ভক্তদের জন্য বিরাট সুখবর। আসন্ন এশিয়া কাপ ও আইসিসি বিশ্বকাপ বিনামূল্যে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের পর এবার অন লাইন প্ল্যাটফর্মে বিনামূল্যেই ক্রিকেটের বিশ্বযুদ্ধ লাইভ দেখতে পারবেন দর্শকরা। শুক্রবার হটস্টারের পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা করা হয়েছে।
অন লাইন স্টিমিং কোম্পানির তরফে বলা হয়েছে, ভারত জুড়ে ৫৪০ মিলিয়নেরও বেশি মোবাইল ব্যবহারকারীরা বিনামূল্যে অনলাইনে এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ দেখতে পাবেন। এতদিন অ্যাপে খেলা দেখতে গেলে সাবস্ক্রিপশন করতে হত। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপে এই নিয়ম থাকছে না। অর্থাত্ গাঁটের পয়সা খরচের প্রশ্নই উঠছে না।

আইপিএলে বিরাট সংখ্যক মানুষ বিনামূল্যে জিও সিনেমাতে খেলা দেখেছেন। এই প্রতিযোগিতার মোবাইল সম্প্রচার স্বত্ব ছিল রিলায়েন্স। টিভি স্বত্ব স্টার কিনলেও মোবাইল স্বত্ব কেনার লড়াইয়ে জিও-র কাছে হার মানতে হয়েছিল। কিন্তু আইসিসির প্রতিযোগিতায় দু'টিই স্বত্বই রয়েছে স্টারের কাছে।


বিশ্বকাপের সূচিও এখনও প্রকাশিত হয়নি। কিন্তু এখনও থেকেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল।












Click it and Unblock the Notifications