অনুষ্কার থেকে শুনে ফোন করা বিরাটকে চিনতেই পারেননি লন্ডনের ভারতীয় শেফ, দরজা ঠেলে ঢুকতেই নীরবতা

লন্ডনের রেস্তোরাঁয় সস্ত্রীক বিরাট কোহলিকে দেখে চমকে গেলেন শেফ, তারপর কী হল জেনে নিন

ফোন টেবিল বুক করেছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি। তিনি যে সাক্ষাৎ বিরাট কোহলি, তা ঘুনাক্ষরেও টের পাননি লন্ডনের রেস্তোরাঁর ভারতীয় শেফ। শেষ যখন টিম ইন্ডিয়ার অধিনায়ককে সস্ত্রীক দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখলেন, তখন চমকে যাওয়ার মতো পরিস্থিতি হয়। তারকাদের মন পেতে কী করবেন আর কী করবেন, তা ভেবেই কূল পাচ্ছিলেন না লন্ডনের ভারতীয় শেফ। শেষটা কেমন হল, জেনে নিন।

লন্ডনের রেস্তোরাঁয় বিরুষ্কা

লন্ডনের রেস্তোরাঁয় বিরুষ্কা

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্ট জেতার পর ফুরফুর মেজাজে দুই একদিন ক্রিকেটহীন জীবন কাটান টিম ইন্ডিয়ার খেলোয়াড়েরা। সেই সময়ে হোটেলবন্দি হয়ে না থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন বিরুষ্কা। কোভিড ১৯ বিধি মেনেই সোজা ঢুকে গিয়েছিলেন লন্ডনের এক কার্যত ভেগান রেস্তোরাঁয়। যদিও এর পরিকল্পনা করা হয়েছিল আগে। রীতিমতো নেট ঘেঁটে Tendril রেস্তোরাঁটিকে খুঁজে বের করেছিলেন অনুষ্কা শর্মা। মেনু কার্ড, পরিবেশ সম্পর্কে একটি ধারণা নিয়ে সরাসরি রেস্তোরাঁয় ফোন করেছিলেন বিরাট কোহলি। ফোন ধরেছিলেন শেফ রিশিম সচদেবা। ফোনের ওপারে থাকা ব্যক্তি যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, তা না বুঝেই সেই অপরিচিতের জন্য টেবিল বুক করেছিলেন ভারতীয় শেফ।

ঢুকছেন বিরুষ্কা

কিছু না জেনেই বিরুষ্কার জন্য টেবিল বুক করে রেখেছিলেন রিশিম সচদেবা। নির্ধারিত সময়ে দরজা ঠেলে যাঁরা ভিতরে ঢুকলেন, তাঁদের দেখে রীতিমতো চমকে যান ওই রেস্তোরাঁর ভারতীয় শেফ। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে চাক্ষুস কর প্রথমে তো থ হয়ে যান রিশিম। তারকা দম্পতির পিছনে ভারতীয় ক্রিকেট দলের আরও সদস্যদের দেখেও তিনি চমকে যান। কী করবেন আর কী করবেন না, তা ভেবে কূল পেতেই অনেকটা সময় কাটিয়ে দেন রিশিম। তবে আবেগ সামলে কর্তব্যে অবিচল ভারতীয় শেফ বিরাট এবং অনুষ্কাদের দারুণভাবে খাবার পরিবেশন করেন। বিরুষ্কা ছাড়াও রেস্তোরাঁয় যাওয়া কেএল রাহুল, ইশান্ত শর্মা, মায়াঙ্ক আগরওয়ালরা ওই রেস্তোরাঁর খাবারের প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়ায় তারকাদের সঙ্গে নিজের ছবি পোস্ট করে নিজের মনের ভাব প্রকাশ করেছেন ওই ভারতীয় শেফ। লিখেছেন যে ৪৮ ঘণ্টার মধ্যে কীভাবে মানুষের জীবন পাল্টে যায়, তার আঁচ তিনি পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় খাবারের ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মাও।

সিরিজ জয়ই লক্ষ্য ভারতের

সিরিজ জয়ই লক্ষ্য ভারতের

লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। আগামী ২৫ অগাস্ট থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। লিডসের হেডিংলেতে হবে ম্যাচ। মোকাবিলার প্রস্তুতি নিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন দুই দলের খেলোয়াড়েরা। ম্যাচ জিতলে সিরিজ জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে যাবেন বিরাট কোহলিরা। অন্যদিকে ইংল্যান্ডও ঘরের মাঠে তৃতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া। তবে পাল্লা যে ভারতের দিকে ঝুঁকে রয়েছে, তা মেনে নিয়েছেন বিশেষজ্ঞরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

জেমস অ্যান্ডারসনের হেলমেটে বল আঘাত করা নিয়ে ভারত ও ইংল্যান্ড শিবিরের ক্রিকেটারদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা ম্যাচের শেষ দিনে চরম আকার নিয়েছিল। ভারতের অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নামলে পারফরম্যান্সের থেকে প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে কথার লড়াইয়ে বেশি জড়িয়ে পড়েছিলেন জস বাটলাররা। তার সুবিধা পেয়ে বুমরাহ ও মহম্মদ শামির মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ ভারতের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। দুই ভারতীয় ফাস্ট বোলারের ব্যাটিংয়ের সময় মাত্র ২ শতাংশ বল ফুল লেন্থে ফেলতে সক্ষম হয়েছিলেন স্যাম কারানরা। এরপর ইংল্যান্ড ব্যাটসম্যানরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে এলে মাঠে ভারতীয় ক্রিকেটারদের তীব্র স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছিল। সেই আবহে হেডিংলেতেও লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+