PAK vs BAN: পাকিস্তানের পর এবার লক্ষ্য ভারত, রোহিতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয় পেল ৬ উইকেটে। এই সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল। দ্বিতীয় টেস্ট জিতে হোয়াইটওয়াশের লজ্জা পাকিস্তানকে উপহার দিল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য ভারত।
চলতি মাসে ১৯ সেপ্টেম্বর থেকে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হচ্ছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। গত কয়েক মাস ধরে বাংলাদেশ জুড়ে চলছে রাজনৈতিক সংকট এবং অশান্তি। তার সঙ্গে দোসর হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বন্যাও। কিন্তু এরইমধ্যে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে নয়া ইতিহাস সৃষ্টি করলেন শাকিব-শান্তরা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশ উঠে এলো এই জয়ের ফলে। ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ভারতের বিরুদ্ধেও তারা এই পারফরম্যান্স ধরে রাখতে চান।
নাজমুল হোসেন শান্ত বলেন, "পরের সিরিজ(ভারতের বিরুদ্ধে) আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানে এসে তাদের হোয়াইট ওয়াশ করায় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।। মুশফিকুর ও শাকিবের বর্ষীয়ান ক্রিকেটাররা আমাদের দলে আছেন। ফলে ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। মেহেদি যে ভাবে রান করার পাশাপাশি উইকেট নিয়েছে সেটা ওকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।'
এখানেই থেমে না থেকে শান্ত আরও বলেন, 'ভারতের বিরুদ্ধেই এই খেলাটাই খেলতে চাই। আশা করছি, রোহিতদেরও হারাব।" এই মুহূর্তে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১ নম্বরে ভারত। ৯ ম্যাচে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে রোহিত ব্রিগেড। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৬২.৫০ শতাংশ পয়েন্ট রয়েছে অজিদের। তৃতীয় স্থানে থাকা নিউ জ়িল্যান্ড পেয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। পাকিস্তানের বিরুদ্ধে জিতে বাংলাদেশ চতুর্থ স্থানে উঠে এল। শাকিবদের রয়েছে ৪৫.৮৩ পয়েন্ট।
আগামী ১৯ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু। এই সিরিজও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই পারফরম্যান্সের পর ভারত তাদের হালকাভাবে নিলে ভুল করবে। কারণ বাংলাদেশ অঘটন ঘটালেই কিন্ত ভারতের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের অঙ্ক কঠিন হয়ে যাবে।
Gautam Gambhir: গম্ভীরের সেরা একাদশে ব্রাত্য রোহিত, টিম ইন্ডিয়ার কোচের তালিকায় স্থান পেলেন ধোনি-কোহলি?
সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। বোলাররা নিজেদের দায়িত্ব পালন করেছে। ব্যাটারার ভালো পারফরম্যান্স করেছেন। শাকিব, মুশফিকুরদের কথা নতু করে কিছু বলার নেই। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটাররা বাইরে থেকে দলকে সমর্থন করেছে। এটাই এই দলের শক্তি। '












Click it and Unblock the Notifications