ভারতে ক্রিকেট খেলতে হংকং-র অধিনায়ক অংশুমান রথের পদত্যাগ
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট ও আইপিএল খেলাই তাঁর প্রাথমিক লক্ষ্য। তাই হংকং ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে পদত্যাগের পাশাপাশি দল থেকেও সরে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভুত অংশুমান রথ।
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট ও আইপিএল খেলাই তাঁর প্রাথমিক লক্ষ্য। তাই হংকং ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে পদত্যাগের পাশাপাশি দল থেকেও সরে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভুত অংশুমান রথ। জানালেন, ভারতীয় দলে খেলতে চান তিনি।

বৃহস্পতিবারই নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ২১ বছরের অংশুমান। একই সঙ্গে তাঁকে অনেক কিছু দেওয়ার জন্য হংকং ক্রিকেট দল ও প্রাক্তন সতীর্থদের ধন্যবাদও জাবিয়েছেন অংশুমান। বলেছেন, ১২ বছর থেকে তিনি ক্রিকেট খেলছেন। এই যাত্রায় হংকং ক্রিকেট সংস্থার সহযোগিতা পেয়ে তিনি মুগ্ধ বলেও জানিয়েছেন তরুণ ক্রিকেটার। অংশুমান বলেছেন, জন্মভূমির (হংকং) হয়ে বিশ্বকাপ খেলার তিনি বহুদিন ধরেই দেখছেন। কিন্তু সব ভুলে এখন তিনি নিজের কেরিয়ারে মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন হংকং-র প্রাক্তন অধিনায়ক অংশুমান রথ।
হংকং-র জার্সিতে ১৫টি একদিনের ম্যাচে ৫১.৭৫ গড়ে রান করেছেন অংশুমান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫-র গড়ে ৩৯১ রান করেছেন হংকং-র প্রাক্তন অধিনায়ক। এখন তিনি ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট ও আইপিএল খেলতে চান বলে জানিয়েছেন অংশুমান। ২০২০ সালের আইপিএল নিলামে তিনি অংশ নিতে চান। সেই সুযোগ পাওয়ার জন্য যতটা পরিশ্রম প্রয়োজন, ততটাই তিনি করবেন বলে জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত তরুণ ক্রিকেটার। এর আগে ইংল্য়ান্ডে কাউন্টি খেলার সুযোগ পেলেও ভিসা সমস্যায় সেখানে পৌঁছতে পারেননি অংশুমান।












Click it and Unblock the Notifications