India vs Hong Kong: টসে হার রোহিতের, হংকং-এর বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত, দলে বিরাট পরিবর্তন

Asia Cup 2022: টসে হার রোহিতের, হংকং-এর বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত

এশিয়া কাপ ২০২২-এ জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়ে চলতি এশিয়া কাপে অভিযান শুরু করেছে ভারত। প্রতিযোগীতার দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হংকং-এর। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ হলেও সুপার ফোরে নামার আগে হংকং-এর বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়া লক্ষ্য ভারতের।

Asia Cup 2022: টসে হার রোহিতের, হংকং-এর বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত, দলে বিরাট পরিবর্তন

এই ম্যাচে উইনিং কম্বিনেশনে বদল এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এই ম্যাচে বিশ্রাম দিয়েছেন পাকিস্তান ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াকে। আগামী ম্যাচগুলিতে তাঁকে অনেক বেশি প্রয়োজন পড়বে ভারতের। তাই কম গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছে। হার্দিকের পরিবর্তে ভারতের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ।

এ দিন টসে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, "পিচে সমান ঘাস রয়েছে। ভাল রান তুলতে গেলে ভাল ব্যাটিং করতে হবে আমাদের। দলগত ভাবে যে কাজটা করে আসছি সেই কাজটাই করে যেতে হবে আমাদের। প্রতিপক্ষ কে সেই দিকে আমরা নজর দিতে চাই না এবং ভাল ক্রিকেট খেলতে চাই। বেসিকটা ঠিক করতে হবে, যেইটার কারণে পাকিস্তান ম্যাচে জয় পেয়েছিলাম আমরা। হার্দিককে বিশ্রাম দেওয়া হয়েছে ওর দলে ওর গুরুত্বর কথা মাথায় রেখে। দলে ফিরেছে পন্থ।"

ভারত:

রোহিত শর্মা(অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক(উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, আভেস খান, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং

হংকং:

নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তাজা, বাবর হায়াত, কিঞ্চিৎ শাহ, আইজাজ খান, স্কট ম্যাককিনি (উইকেটরক্ষক), জিশান আলি, হারুন আর্শদ, এহসন খান, আয়ূষ শুক্ল, মহম্মদ ঘাজানফার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+