নভেম্বরেই ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ? ৭ বছর পর ফিরছে সচিন, ধোনিদের খেলার সাক্ষী থাকা টুর্নামেন্ট

Hong Kong International Cricket Sixes: একটা সময় এই টুর্নামেন্টে খেলেছিলেন সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা। সেই টুর্নামেন্টই ফিরছে ৭ বছর পর।

নভেম্বরের শুরুতেই হবে হংকং ইন্টারন্যাশনাল ক্রিকেট সিক্সেস। যাতে খেলবে ভারত। তবে কারা খেলবেন সেটা অবশ্য স্পষ্ট নয়।

Hong Kong International Cricket Sixes -

যে সময় টুর্নামেন্টটি রয়েছে তখন ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলবে। ফলে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা খেলতে পারবেন না ক্রিকেট হংকং (চিন)-এর এই অন্য স্বাদের টুর্নামেন্টে। মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে কিনা তা নিয়ে অবশ্য চর্চা রয়েছে।

এইচকে সিক্স (HK6)-এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। তাতেই জানানো হয়েছে, এবার এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত। এই টুর্নামেন্টের নিয়মও বেশ অভিনব। প্রতি দলে থাকবেন ৬ জন করে ক্রিকেটার। ফাইনাল বাদে সব খেলাতেই থাকবে ছয় বলের ৫টি ওভার। উইকেটকিপার ছাড়া ফিল্ডিং টিমের সকলকেই এক ওভার বল করতে হবে।

ফাইনালে থাকবে পাঁচটি আট বলের ওভার। হংকংয়ে আন্তর্জাতিক এই সিক্স-আ-সাইড টুর্নামেন্ট প্রথম চালু হয়েছিল ১৯৯২ সালে। ক্রিকেট হংকংয়ের এই টুর্নামেন্টটি আইসিসি অনুমোদিত। খুব দ্রুত হাই স্কোরিং ম্যাচ হয়। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তান পাঁচবার করে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।

এ ছাড়াও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে। ২০১৭ সালে শেষবার হয়েছিল এই টু্নামেন্ট। তাতে খেতাব জেতে দক্ষিণ আফ্রিকা, ফাইনালে হারায় পাকিস্তানকে। টিম কোওং রোড ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্টটি হবে ১ থেকে ৫ নভেম্বর।

ভারত ও পাকিস্তান অংশ নেওয়ায় ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথের। ভারতীয় দলে কারা থাকবেন তা স্পষ্ট নয়। পাকিস্তান দলে রয়েছেন ফাহিম আশরফ (অধিনায়ক), আমির ইয়ামিন, আসিফ আলি, দানিশ আজিজ, হুসেইন তালাত, মহম্মদ আকলাখ (উইকেটকিপার)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+