Sports Events In 2023: ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সূচি একনজরে
আজ থেকে শুরু হয়ে গেল নতুন বছর। ২০২৩ সালে রয়েছে ক্রীড়াক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। হকি থেকে ক্রিকেট বিশ্বকাপ যেমন রয়েছে তেমনই মহিলা আইপিএলও শুরু হবে চলতি বছর। নজর থাকবে বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম বা গ্রাঁ প্রি-র দিকেও। একনজরে নতুন বছরে বিভিন্ন প্রতিযোগিতার নির্ধারিত ক্রীড়াসূচি দেখে নেওয়া যাক।

জানুয়ারি থেকে মার্চ
জানুয়ারির ১৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত হবে এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপ। জানুয়ারির ১৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত রয়েছে মহিলাদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ। জানুয়ারির ১৪ তারিখ শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন, চলবে ২৯ তারিখ পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে রয়েছে আইসিসি মহিলাদের টি ২০ বিশ্বকাপ। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চে মহিলাদের আইপিএল হবে, তবে দিনক্ষণ ধার্য হয়নি। ৫ মার্চ রয়েছে বাহরিন গ্রাঁ প্রি। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন হবে মার্চের ১৪ থেকে ১৯ তারিখ অবধি। সৌদি আরব গ্রাঁ প্রি মার্চের ১৯ তারিখ। মার্চের শেষ দিন বা এপ্রিলের প্রথম দিনে শুরু হবে আইপিএল, যা চলবে মে মাসের শেষ অবধি।

এপ্রিল থেকে জুন
এপ্রিল-মে মাস জুড়ে চলবে আইপিএল। ১ এপ্রিল থেকে আইপিএল শুরু হতে পারে। ২ এপ্রিল রয়েছে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি। গল্ফের মাস্টার্স টুর্নামেন্ট রয়েছে এপ্রিলের ৩ থেকে ৯ তারিখ অবধি। বিডব্লুএফ থমাস ও উবের কাপ অনুষ্ঠিত গবে এপ্রিলের ২৮ তারিখ থেকে ৫ মে পর্যন্ত। এপ্রিলের ৩০ তারিখ রয়েছে আজারবাইজান গ্রাঁ প্রি। ৭ মে রয়েছে মায়ামি গ্রাঁ প্রি। বিডব্লুএফ সুদিরমান কাপ ফাইনালস হবে মে-র ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত। আইটিটিএফ বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালস মে-র ২০ থেকে ২৮ তারিখ অবধি। এমিলিয়া রোমাগনা গ্রাঁ প্রি ২১ মে। ফরাসি ওপেন ২৮ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ২৮ মে রয়েছে মোনাকো গ্রাঁ প্রি। জুনের দ্বিতীয় সপ্তাহে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। জুনের ১ থেকে ১৮ তারিখ রয়েছে এনবিএ ফাইনালস। জুনের ৪ তারিখ স্প্যানিশ গ্রাঁ প্রি, ১৮ তারিখ কানাডিয়ান গ্রাঁ প্রি। জুনের ১৬ থেকে শুরু হয়ে ১৬ জুলাই অবধি চলবে এএফসি এশিয়ান কাপ। ২৬ জুন থেকে ১৬ জুলাই অবধি রয়েছে কনকাকাফ গোল্ড কাপ।

জুলাই থেকে সেপ্টেম্বর
জুলাইয়ের ২ তারিখ রয়েছে অস্ট্রিয়ান গ্রাঁ প্রি। জুলাইয়ের ৩ তারিখ শুরু হবে ১৬ তারিখ অবধি চলবে উইম্বলডন। ৯ জুলাই ব্রিটিশ গ্রাঁ প্রি। ২০তম ফিনা বিশ্ব চ্যাম্পিনশিপ জুলাইয়ের ১৪ থেকে ৩০ তারিখ অবধি চলবে। ফিফা মহিলাদের বিশ্বকাপ হবে জুলাইয়ের ২০ তারিখ থেকে অগাস্টের ২০ তারিখ অবধি। ২৩ জুলাই হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি। জুলাইয়ের ৩১ তারিখ থেকে ৬ অগাস্ট অবধি রয়েছে বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতা। বেলজিয়ান গ্রাঁ প্রি জুলাইয়ের ৩০ তারিখ। অগাস্টের ১৪ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ অবধি রয়েছে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২০ থেকে ২৭ অগাস্ট বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২৭ অগাস্ট ডাচ গ্রাঁ প্রি। ২৮ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর ইউএস ওপেন। ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আইডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে সেপ্টেম্বরের ২ থেকে ১৭ তারিখ অবধি। ইতালিয়ান গ্রাঁ প্রি সেপ্টেম্বরের ৩ তারিখ। বিশ্ব কুস্তি প্রতিযোগিতা সেপ্টেম্বরের ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত। সেপ্টেম্বরের ১৬ ও ১৭ তারিখ ডায়মন্ড লিগ ফাইনাল। ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুর গ্রাঁ প্রি। এশিয়ান গেমস ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৮ অক্টোবর অবধি। জাপানিজ গ্রাঁ প্রি সেপ্টেম্বরের ২৪ তারিখ।

অক্টোবর থেকে ডিসেম্বর
অক্টোবর-নভেম্বর ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট। ৮ অক্টোবর কাতার গ্রাঁ প্রি, ২২ তারিখ ইউএসএ গ্রাঁ প্রি ও ২৯ তারিখ মেক্সিকান গ্রাঁ প্রি। নভেম্বরের ৫ তারিখ ব্রাজিলিয়ান গ্রাঁ প্রি, ১৮ তারিখ লাস ভেগাস গ্রাঁ প্রি ও ২৬ নভেম্বর আবু ধাবি গ্রাঁ প্রি। ডিসেম্বরের ১৩ থেকে ১৭ তারিখ অবধি রয়েছে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস।












Click it and Unblock the Notifications