(ছবি) ম্যাচ হাইলাইট : সুপার ওভারে রাজস্থানের জয়ের ধারা ভাঙল কিংস ইলেভেন পাঞ্জাব

আহমেদাবাদ, ২২ এপ্রিল : একের পর এক ম্যাচ জিতে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছিল রাজস্থান রয়্য়ালস। মঙ্গলবার সর্দার পটেল স্টেডিয়ানে সুপার ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানের সেই জয়ের ধারা ভাঙল কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএল-এর খাস খবর, আইপিএল পূর্ণাঙ্গ সূচি

তবে এদিনের ম্যাচ যে দলই হারুক জিতুক বিনোদনের এই ক্রিকেটে ক্রিকেটপ্রেমীদের মন তৃপ্ত হয়েছে তো বটেই। (প্রতিবেধনের শেষে দেখে নিন ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি)

আইপিএল ২০১৫ : রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের হাইলাইট দেখুন এখানে

  • এই নিয়ে তৃতীয়বার রাজস্থান রয়্যালস আইপিএল-এ সুপার ওভারে পৌছল। আগের ২ বার জয়ী হলেও এবারে জয়ের পথে বাধা হয়ে দাঁড়াল কিংস ইলেভেন।
  • টসে জিতে রাজস্থানকে প্রথম ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। ২০ ওভারের শেষে রাজস্থান তোলে ১৯১/৬।
  • জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবও ২০ ওভারে ১৯১/৬ রান করে।
  • ২০ ওভারের শেষ বলে ম্যাচ টাই করতে জেমস ফকনারের শেষ বলে চার মারেন অক্ষর পটেল। ক্রিজের অন্যদিকে তখন অপরাজেয় ব্যাটসম্যান মিচেল জনসন।
  • ২০ ওভারের পঞ্চম বলেই অক্ষর পটেল রানআউট হয়ে যেতেন, কিন্তু উইকেটরক্ষক সঞ্জু স্যামসন বল ধরতে অসমর্থ হন। অক্ষর ২ রান নিয়ে নেন। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান।
  • ২০ ওভারের শেষ ওভারের ফকনারের থেকে ১৪ রান তোলে কিংস ইলেভেন।
  • সপ্তম উইকেটে জনসন-পটেলের ২.১ ওভারে ২৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ পাঞ্জাবের জয় বড় ভূমিকা নেয়।
  • সুপার ওভারে প্রথম ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব।
  • ডেভিড মিলার এবং শন মার্স ওপেনিং ব্যাটসম্যান ছিলেন।
  • ক্রিস মরিসের প্রথম বলেই এলবিডব্লু আউট হন মিলার।
  • মার্স ২ টি বাউন্ডারি মারেন। এবং শেষ বলে আউট হয়ে যান। সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাব তোলে ১৫/২ রান।
  • জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস মাত্র ৩ বলেই অলআউট হয়ে যায়। (সুপার ওভারের ক্ষেত্রে প্রত্যেক দল থেকে ২ উইকেটই অনুমোদিত।)০.৩ ওভারে রাজস্থান সংগ্রহ করে ৬/২ রান।
  • জনসন শেন ওয়াটশনকে ০ রানে আউট করেন। তৃতীয় বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ফকনারকে রানআউট করেন।

শেন ওয়াটশন

শেন ওয়াটশন

বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন শেন ওয়াটশন।

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে রাজস্থানের বড় ভরসা। ভাল ফর্মেও আছেন। এদিনও দুরন্ত খেলেন তিনি। বেশ কয়েকটি নিপুন স্ট্রোক খেলেন তিনি। তেমনই একটি শট খেলার মুহুর্তে রাহানে।

অর্ধশতক

অর্ধশতক

এদিনও পঞ্চাশ করেন রাহানে। ৫০ করার পর ব্যাট তুললেন।

উইকেট

উইকেট

স্টিভ স্মিথের উইকেট পড়ায় পাঞ্জাব খেলোয়াড়দের উল্লাস।

মার্স

মার্স

মার্সের দুরন্ত ব্যাটিং এদিন উপভোগ করার মতো ছিল।

সুপার ওভার

সুপার ওভার

সুপার ওভারে প্রথম ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব।

সুপার ওভার

সুপার ওভার

ক্রিস মরিসের প্রথম বলেই এলবিডব্লু আউট হন মিলার। মার্স ২ টি বাউন্ডারি মারেন। এবং শেষ বলে আউট হয়ে যান। সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাব তোলে ১৫/২ রান। সুপার ওভারের শেষে রাজস্থানের উল্লাস।

জয়ের পরে

জয়ের পরে

সুপার ওভারে জনসন শেন ওয়াটশনকে ০ রানে আউট করেন। সুপার ওভারের ৩ বলেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+