বিশ্বকাপে ব্যাট হাতে ঝড় তুলেছেন যারা
একনজরে দেখে নেওয়া যাক, ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে বিশ্বকাপ মাতাচ্ছেন যে পাঁচ ব্যাটসম্যান ( অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত)
একনজরে দেখে নেওয়া যাক, ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে বিশ্বকাপ মাতাচ্ছেন যে পাঁচ ব্যাটসম্যান ( অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত)

শাকিব আল হাসান
হ্যাঁ, বাংলাদেশের তারকা অল-রাউন্ডারই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন। তিন ম্যাচে দুটিতে অর্ধশতরান ও একটিতে শতরান হাঁকিয়েছেন শাকিব। তাঁর নামের পাশে এখন ২৬০ রান। বিশ্বকাপের তিন ম্যাচে শাকিবের রান যথাক্রমে, ৭৫, ৬৪, ১২১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে শতরান ইনিংস খেলেন শাকিব।

জেসন রয়
ব্রিটিশ ওপেনারের কাছে এটাই প্রথম বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপ খেলতে নেমে রয়ের ব্যাটে রানের ফুলঝুরি। তিন ম্যাচ খেলে ২১৫ রান করেছেন রয়। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ১৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন জেসন। বিশ্বকাপে এটাই তাঁর প্রথম শতরান।

জোস বাটলার
১৮৫ রান হাঁকিয়ে ২০১৯ বিশ্বকাপে সর্বাধিক রান প্রাপকদের তালিকায় তিন নম্বরে রয়েছেন ব্রিটিশ ব্যাটসম্যান জোস বাটলার। পাকিস্তানের বিরুদ্ধে শতরান ও বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন বাটলার।

জো রুট
১৭৯ রান হাঁকিয়ে উনিশের বিশ্বকাপে সর্বাধিক রান হাঁকানোর তালিকায় চার নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

রোহিত শর্মা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান, সব মিলিয়ে ২ ম্যাচে ১৭৯ রান হাঁকিয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতের রোহিত হিটম্যান শর্মা।












Click it and Unblock the Notifications