সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরে ভারত-অস্ট্রলিয়ার মধ্যে জোর টক্করে সম্বৃদ্ধ ক্রিকেট দুনিয়া
সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরে ভারত-অস্ট্রলিয়ার মধ্যে জোর টক্করে সম্বৃদ্ধ ক্রিকেট দুনিয়া
১৭ ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফি ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। অ্যাডিলেড ওভালে দিন-রাতের ফর্ম্যাটে শেষ হাসি হাসে কোন শিবির, তা নিয়েও আগ্রহ তুঙ্গে। তবে দুই দলের মোকাবিলায় যে প্রচুর রান হবে, তা নিশ্চিত। তারই প্রেক্ষিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ এবং সর্বাধিক স্কোরের দিকে নজর ফেরানো যাক।

সর্বোচ্চ স্কোর
বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর রয়েছে ভারতীয় ক্রিকেট দলের ঝুলিতে। ২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৭০৫ রান করে ডিক্লেয়ার করেছিল। ২৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর।

সর্বনিম্ন স্কোর
বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে সর্বনিম্ন স্কোর রয়েছে অস্ট্রেলিয়া ও ভারতের ঝুলিতে। ১৯৯৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে ৪০০ রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১২ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০০ রানে অল আউট হয়ে গিয়েছিল এমএস ধোনির ভারতও।

সবচেয়ে বড় জয়
১৯৯৮ সালে কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ২১৯ রানে ম্যাচ হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেটি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংসে জয়। ২০০৪ সালে নাগপুরে ভারতকে ৩৪২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেটি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় রানে জয়। ২০০১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে টেস্ট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেটি টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেটে জয়।

সবচেয়ে ছোট জয়
২০০৪ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। বর্ডার-গাভাসকর ট্রফির ইতিহাসে যা সবচেয়ে কম রানে জেতা টেস্ট ম্যাচ। ২০১০ সালে পাঞ্জাবের মোহালিতে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। সেটি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম উইকেটে জেতা টেস্ট ম্যাচ।












Click it and Unblock the Notifications