ধোনির আদরে আহ্লাদি জিভার 'ক্রিস্টমাস উইশ', এই ভিডিও না দেখা মানে বড় 'মিস'
ক্রিস্টমাস উপলক্ষ্যে সান্টা টুপি ধোনির পরা ছবি ভাইরাল যেমন হয়েছে, তেমনই তাঁর মেয়ের ক্রিস্টমাস উইশের ভিডিও-ও এখন ভাইরাল।
ভারতীয় দলের তারকা ক্রিকেটার হিসাবে ধোনির জনপ্রিয়তা আজও প্রায় তুঙ্গে। তবে ধীরে ধীরে ধোনি কন্যা জিভা যেরকম মিষ্টি হয়ে উঠছে , তাতে বাবা মহেন্দ্র সিং ধোনির থেকে তার লাইমলাইট কাড়তে সময় লাগবে না। ক্রিস্টমাস উপলক্ষ্যে সান্টা টুপি ধোনির পরা ছবি ভাইরাল যেমন হয়েছে, তেমনই তাঁর মেয়ের ক্রিস্টমাস উইশের ভিডিও-ও এখন ভাইরাল।
জিভা এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ার সুপারস্টার। তার একের পর এক ভিডিও যেভাবে ভাইরাল হচ্ছে,তাতে এই তকমা সে নিজেই ছিনিয়ে নিয়েছে। সোমবার ক্রিস্টমাস উপলক্ষ্যে জিভার একটি ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানায়। যদিও ভিডিওতে সে ক্যামেরার উল্টো দিকে মুখ রেখেই বসে ছিল। তবুও তার আধো আদো উচ্চারণে , গলা ফাটিয়ে গান সকলেরই মন জয় করে।
Here Comes Christmas wishes from #Dhoni & his Santa Ziva 😍#MerryChristmas @msdhoni @SaakshiSRawat @ChennaiIPL pic.twitter.com/K13Fx1yayT
— MS Dhoni Fans #Dhoni (@msdfansofficial) December 25, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>জিভার এই কীর্তিতে যোগ্য সঙ্গত রয়েছে তার বাবার। ধোনির কোলে বসেই নিজের খুশি মতো ক্রিস্টমাস -এর শুভেচ্ছা জানাতে দেখা গেল ছোট্ট জিভাকে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে টি ২০ ম্যাচ জিতে, আপাতত খোশ মেজাজে ভারতীয় দল। আর সেই মেজাজ ধরে রেখেই মেয়ে জিভাকে নিয়ে বেরিয়ে ছিলেন ধোনি। আর সেই সময়ে গাড়িতে এই ভিডিওটি তোলা হয়।
Click it and Unblock the Notifications