বিশ্বকাপের মাঝে আপনিও জিততে পারেন টিম ইন্ডিয়ার আসল জার্সি
নয়াদিল্লি, ১৮ মার্চ : এবার আপনিও জিতে নিতে পারেন এবারের আইসিসি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার আসল জার্সি যেখানে সই থাকবে ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও অন্যান্য তারকা ক্রিকেটারদের।

#WinIndiaJersey নামে একটি অভিনব প্রতিযোগিতার মধ্য দিয়ে তারকা ক্রিকেটারদের সই করা জার্সি আপনার হয়ে উঠতে পারে। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, ভিভি এস লক্ষ্মণ, মুরলী কার্তিক ও পাকিস্তানি পেসার শোয়েব আখতাররা একটি প্রমোশনাল অ্যাপের (Frankly.me) সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরাই এই অভিনব প্রতিযোগিতার উদ্যোক্তা।
এই অ্যাপটিতে গিয়ে ফ্যানরা তাঁদের পছন্দের ক্রিকেটারদের প্রোফাইলে যেতে পারবেন, নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। যদি তাদের প্রশ্ন বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত প্রথম ৫ টি প্রশ্নের মধ্যে নির্বাচিত হয় তাহলে তারা পেয়ে যাবেন তারকা ক্রিকেটারদের সই করা জার্সি।












Click it and Unblock the Notifications