ভিডিও: আরসিবির অধিনায়ক হিসেবে ফাফের নাম ঘোষণা হওয়ার পর নিজের প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি
ভিডিও: আরসিবির অধিনায়ক হিসেবে ফাফের নাম ঘোষণা হওয়ার পর নিজের প্রতিক্রিয়া দিলেন বিরাট কোহলি
বিরাট কোহলির ছেড়ে দেওয়া অধিনায়কত্বের দায়িত্ব প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের হাতে তুলে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নয়া অধিনায়ক হিসেবে শনিবারই ফাফের নাম ঘোষণা করেছে আরসিবি ম্যানেজমেন্ট। চেন্নাই সুপার কিংস থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এসেই অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া প্রোটিয়া ক্রিকেটারকে শুভেচ্ছা জানালেন কোহলি।

ডু প্লেসিসকে অধিনায়ক ঘোষণা করার কিছু সময়ের মধ্যেই টুইটারের বিরাট কোহলির একটি ভিডিও পোস্ট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়া টিম। সেই ভিডিওটিতে আরসিবি'র জার্সি পরিহিত বিরাট শুভেচ্ছা জানান নয়া অধিনায়ক ফাফকে। ভিডিও বার্তায় তিনি বলেন, "এই মরসুমের জন্য আমি মুখিয়ে রয়েছি। খুব তাড়াতাড়িই (মরসুম) শুরু হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ফাফ এই দলের অধিনায়ক হতে চলেছে। ওকে আমি বহু বছর ধরে চিনি এবং অন্যতম ভাল বন্ধু আমার। আমি এই রকম একজনের হাতে ব্যাটন তুলে দিতে পারছি, এর থেকে বেশি খুশি আমি আর কিছুতে হতে পারতাম না।"
“Happy to pass on the baton to Faf! Excited to partner with him and play under him” - A message from @imVkohli for our new captain @faf1307. 🤩#PlayBold #RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/lHMClDAZox
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
প্রাক্তন ভারত অধিনায়কের আরও সংযোজন, "বহু দিন ধরে একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আমরা। কিছু সংখ্যক মানুষের মধ্যে ও এক জন যাঁকে আমি ক্রিকেটের বাইরেও ভাল ভাবে চিনি। ওর অধীনে খেলার জন্য মুখিয়ে আছি। ফাফের সঙ্গে আরসিবি সমর্থকদের অভিজ্ঞতা খুব ভাল হতে চলেছে বলেই আমি মনে করি, এছাড়া ম্যাক্সি (গ্লেন ম্যাক্সওয়েল) রয়েছে। দলের কোর গ্রুপটাকে আমরা ধরে রেখেছি। এছাড়া যে দল আমরা এ বার রেখেছি তা এক কথায় অসাধারণ।"
কোর টিমটিকে ধরে রেখে এবং পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলামে ক্রিকেটার বাছার ক্ষেত্রে যে মুন্সিয়ানা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট দেখিয়েছে তাতে মুগ্ধ আরসিবির প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, "দলটা যথেষ্ট ব্যালেন্সড দেখাচ্ছে এবং বেশ শক্তিশালী লাগছে। ফাফ এবং গোটা দলের সঙ্গে আমি মরসুম শুরু হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না।"












Click it and Unblock the Notifications