Asia Cup: এশিয়া কাপে এই পাঁচ ব্যাটসম্যানের দিকে নজর রাখুন, এশিয়া কাপের রঙ বদলে দিতে পারেন এঁরা

Asia Cup: এশিয়া কাপে এই পাঁচ ব্যাটসম্যানের দিকে নজর রাখুন, এশিয়া কাপের রঙ বদলে দিতে পারেন এঁরা

প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপে বাইশ গজে প্রথম বল পড়তে আর বেশি দেরি নেই। ২৭ অগস্ট শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের এশিয়া কাপের সংস্করণ। প্রতিযোগীতা শুরু হওয়ার আগে দেখে নিন কোন পাঁচ ব্যাটসম্যান এই বারের ইভেন্ট মাতিয়ে দিতে পারে।

বাবর আজম:

বাবর আজম:

এই মুহূর্তে নিঃসন্দেহে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম বাবর আজম। চোটের কারণে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে পাকিস্তানের ভাল পারফরম্যান্সের জন্য দলের অধিনায়ক বাবরের দিকেই নজর থাকবে দেশটির ক্রিকেটপ্রেমীদের। বর্তমানে আইসিসি-র এক দিনের এবং টি-২০ ক্রিকেটের শীর্ষ স্থানীয় ব্যাটার বাবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুইটি অর্ধ-শতরান করে এবং প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপে খেলতে আসছেন বাবর আজম। ২০২১ টি-২০ বিশ্বকাপে অপরাজিত ৬৮ রান করেছিলেন বাবর। ভারতকে দশ উইকেটে ওই ম্যাচে পরাজিত করেছিল পাকিস্তান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাবর এখনও পর্যন্ত করেছেন ২৬৮৬ রান।

রোহিত শর্মা:

রোহিত শর্মা:

মাঠের মধ্যে উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রোহিত। এশিয়া কাপ ২০২২-এ ভারতীয় দল অনেকটাই নির্ভর করবে তাঁর ব্যাটিং-এর উপর।

দানিশ চাণ্ডিমল:

দানিশ চাণ্ডিমল:

অস্ট্রেলিয়া এবং ভারত সফরে আসা শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন চাণ্ডিমল কিন্তু জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ দেওয়া হয় তারকা ব্যাটসম্যানকে। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে চাণ্ডিমল। জাতীয় দলের টি-২০ স্কোয়াডে এশিয়া কাপে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে।

হাজরাতুল্লা জাজাই:

হাজরাতুল্লা জাজাই:

বড় শট খেলার দক্ষতা রাখেন আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান। অধিনায়ক মহম্মদ নবি, রশিদ খান, মুজীব উর রহমানের মতোই আফগানিস্তানের এশিয়া কাপ অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করতে পারেন এই তারকা ব্যাটসম্যান।

বিরাট কোহলি:

বিরাট কোহলি:

তারকা ব্যাটার বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শততম ম্যাচটি খেলতে চেলেছেন রবিবার (২৮ অগস্ট)। ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে কোহলিকে বিশ্রাম দিয়েছিল ভারতের সিনিয়ার নির্বাচকমণ্ডলী। দুই সিরিজে বিশ্রাম করার পর এশিয়া কাপে নামতে চলেছেন তিনি। বর্তমানে কেরিয়ারের অন্যতম খারাপ সময় দিয়ে যাচ্ছেন বিরাট। ২০১৯ সালের নভেম্বরে শেষ বার শতরান করেছিলেন। তবে, মহান ক্রিকেটারদের সময় খারাপ গেলেও তাঁদের ক্লাস কখনও নষ্ট হয় না। বিরাটেরা টার্গেট থাকবে এই ইভেন্ট থেকেই ঘুরে দাঁড়ানোর এবং প্রবল বিক্রমে নিজের দক্ষতার আরও এক বার জানান দেওয়ার। টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ফর্মে ফিরলে অনেকটাই শক্তি বাড়বে ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+