যুবরাজ থেকে উনাদকট, এক নজরে দেখে নিন আইপিএল-এ নিলামের ইতিহাসে সর্বাধিক অর্থ উপার্জনকারী পাঁচ ক্রিকেটার কারা
যুবরাজ থেকে উনাদকট, এক নজরে দেখে নিন আইপিএল-এ নিলামের ইতিহাসে সর্বাধিক অর্থ উপার্জনকারী পাঁচ ক্রিকেটার কারা
আইপিএল-এর নিলামে একের পর এক রেকর্ড অর্থে ক্রিকেটারদের দল পেতে দেখেছে গোটা বিশ্ব। প্রত্য়াশিত ক্রিকেটাররা অনেক সময়ে যেমন দল পান না কিংবা দল পেলেও প্রত্যাশিত অর্থ পান না তেমনই অনেক ক্রিকেটার এমনও রয়েছে যাঁরা প্রত্যাশার থেকে অনেক বেশি অর্থে নিলামে দল পেয়েছেন একাধিকবার।
আসন্ন ১২ এবং ১৩ ফেব্রুয়রি বেঙ্গালুরুতে বসতে চলেছে পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলাম। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল নিলামে ইতিহাসে বিভিন্ন ফ্রাঞ্চাইজি মিলিয়ে সর্বাধিক অর্থ উপার্জনকারী পাঁচ ক্রিকেটার কারা।

যুবরাজ সিং- ৪৮.২৮ কোটি টাকা
আইপিএল-এর নিলামে সর্বাধিক টাকা উপার্জন করেছেন যুবরাজ সিং। ২০১১ সালে ৮.২৮ কোটি টাকায় যুবরাজকে দলে নেয় পুনে ওয়ারিয়র্স, ২০১৪ সালে ১৪ কোটি টাকায় নিলামে যুবিকে তুলে নেয় বিজয় মাল্যের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০১৫ সালে নিলামে ১৬ কোটি টাকা দর পান যুবরাজ সিং। দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে এই অর্থে দলে নিয়েছিল। ২০১৬ সালের নিলামে যুবরাজের দর ওঠে ৭ কোটি। দুই মরসুম ডেভিড ওয়ার্নারের দলের হয়ে কাটানোর পর ২০১৮ সালে যুবরাজকে দুই কোটি টাকায় সই করায় কিংস ইলেভেন পঞ্জাব, ২০১৯ সালে শেষ বার এক কোটি টাকার বিনিময়ে তাঁকে আইপিএল নিলামে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

গ্লেন ম্যাক্সওয়েল- ৪৬. ৩২ কোটি টাকা:
২০১২ সালে মাত্র এক কোটি টাকায় ম্যাক্সিকে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। পরের বছর ২০১৩ সালের নিলামে ৫.৩২ কোটি টাকায় তাঁকে দলে নেয় অম্বানিদের মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৪ সালে ৬ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে তুলে নেয় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। ২০১৮ সালে ফের নিলামে অংশ নেন ম্যাক্সি। দিল্লি ডেয়ারডেভিলস ফের সই করায় এই বির্ধ্বংসী ব্যাটসম্যানকে। ৯ কোটি টাকায় ম্যাক্সিকে সই করিয়েছিল দিল্লি। ২০২০ সালে ১০.৭৫ কোটি টাকায় কিংস ইলেভেন পঞ্জাব সই করিয়েছিল ম্যাক্সওয়েলকে। গত বছর নিলামে অর্থাৎ ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে ১৪.২৫ কোটি টাকা অর্জন করেন ম্যাক্সওয়েল।

দীনেশ কার্তিক- ৩৮.৯৪ কোটি টাকা
২,১ কোটি টাকায় ২০০৮ সালে প্রথম নিলামে দীনেশ কার্তিককে সই করায় দিল্লি ডেয়ারডেভিলস। ২০১১ সালে তাঁকে ৪.১৪ কোটি টাকায় দলে নেয় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। ২০১৪ সালে ফের পুরনো দল দিল্লি ডেয়ারডেভিলসে প্রত্যাবর্তন হয় কার্তিকের। তিনি ২০১৪ সালের নিলাম থেকে উপার্যন করেন ১২.৫০ কোটি টাকা।ল ২০১৫ আইপিএল-এর নিলামে ১০.৫০ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সই করায় কার্তিককে। ২০১৬ সালে তাঁকে ২.৩ কোটি টাকায় তুলে নেয় গুজরাত লায়ন্স। ২০১৮ সালের নিলামে ৭.৪ কোটি টাকায় দীনেশ কার্তিককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

ক্রিস মরিস- ৩৭.৪৫ কোটি টাকা
২০১৩ সালে মরিসকে ১.৪০ কোটি চেন্নাই সুপার কিংস সই করিয়েছিল। ২০১৫ সালে নিলামে রাজস্থান রয়্যালস তাঁকে ১.৪০ কোটি টাকা দেয়। ২০১৬ নিলামে ৭ কোটি টাকায় মরিসকে সই করায় দিল্লি ডেয়ারডেভিলস, ২০২০ সালে ১০ কোটি টাকায় মরিসকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ২০২১ সালে চোখ ধাঁধানো ১৬.২৫ কোটি টাকা খরচ করে ক্রিস মরিসকে ফের দলে ফেরায় রাজস্থা রয়্যালস।

জয়দেব উনাদকট- ৩২.২৯ কোটি টাকা
২০১১ সালে উনাদকাটকে প্রথম নিলামে দলে তোলে কলকাতা নাইট রাইডার্স। ১.১৪ কোটি টাকায় দল পেয়েছিলেন তিনি। ২০১৩ সালে তাঁকে ২.৪৫ কোটি টাকার বিনিময়ে সই করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৪ সালে তাঁকে দিল্লি ডেয়ারডেভিলস ২.৮ কোটি টাকায় দলে নিয়েছিল। ২০১৫ সালে ১.১ কোটি টাকায় নিলাম থেকে ফের উনাটকটকে দলে নেয় দিল্লি। ২০১৬ সালে কলকাতা নাইট রাইডার্সের থেকে ১.৬ কোটি টাকা পান উনাদকট। ২০১৭ সালের নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় তাঁকে পায় রাইজিং পুনে সুপার জায়েন্টস। ২০১৮ সালে ১১.৫০ কোটি টাকায় তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস। ২০১৯ সালে ৮.৪ কোটি টাকায় ফের নিমাল থেকে উনাদকাটকে তোলে আরআর। ২০২০ সালে তিন কোটি টাকায় রাজস্থান রয়্যালস নিলামে তুলে নেন জয়দেব উনাদকটকে।












Click it and Unblock the Notifications