IPL: একটি স্পট ছাড়া এখনও নিশ্চিত হয়নি প্লে-অফের বাকি তিনটি স্থানাধিকারী, কোন সমীকরণে সুযোগ রয়েছে কাদের সামনে
IPL: একটি স্পট ছাড়া এখনও নিশ্চিত হয়নি প্লে-অফের বাকি তিনটি স্থানাধিকারী, কোন সমীকরণে সুযোগ রয়েছে কাদের সামনে
এখনও পর্যন্ত আইপিএল-এর ৬৪টি ম্যাচ খেলা হয়ে গেলেও, প্লে-অফের যোগ্যতা একটি দলই অর্জন করতে পেরেছে। শেষ তিন স্থানের লড়াইয়ে রয়েছে চারটি দল। প্রত্যেকেই হোয়াই বোর্ডে পরিকল্পনা এবং ব্লু প্রিন্ট তৈরির পাশাপাশি অঙ্ক কষতে শুরু করে দিয়েছে প্লে-অফের সমীকরণ নিয়ে। কোন দল কী ভাবে প্লে-অফে পৌঁছতে পারে তা নিয়ে কৌতুহলের অন্ত নেই সমর্থকদের মধ্যেও।

প্রথম দল হিসেবে এখনও পর্যন্ত প্লে-অফ নিশ্চিক করেছে গুজরাত টাইটানস। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই নতুন আইপিএল ফ্রাঞ্চাইজিটি ১৩ ম্যাচে ১০টি ম্যাচ জিতেছে এবং এর ফলে ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে থেকে প্লে-অফ কনফার্ম করেছে তারা। টেকনিক্যালি দেখতে গেলে মোট ছয়টি দল এখনও পর্যন্ত শেষ তিনটি স্পটের জন্য লড়াইয়ে রয়েছে, যদিও ঠিক মতো সুযোগ রয়েছে তিনটি দলের কাছে। অ্যাভান্টেজ পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস। দিল্লির পদস্খলন হলে সুযোগ চলে আসবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে।

রাজস্থান এবং লখনউ- উভয় দলের সংগ্রহ ১৬ পয়েন্ট এবং এই দুই দলের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করা এক প্রকার নিশ্চিত। ১৭ মে নিজেদের ভাগ্য নিজেরাই গড়বে দিল্লি ক্যাপিটালস। এটাই গ্রুপে দিল্লির শেষ ম্যাচ এবং তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল-এর সফলতম দল মুম্বইকে হারাতে পারলে চতুর্থ দল হিসেবে প্রায় নিজেদের জায়গা পাকা করে ফেলবে দিল্লিক। কিন্তু তারা যদি হেরে যায় নির্ভর করতে হবে রয়্যাল চ্যালেঞ্জা্স ব্যাঙ্গালোরের খেলার ফলাফলের উপর। যদিও মুম্বই ইন্ডিয়ান্স এই বারের লিগে একেবারেই ভাল ছন্দে নেই এবং তারা রয়েছে লিগ টেবলে সকলের নীচে। দিল্লি যদি হারে এবং আরসিবি জেতে তা হলে শেষ চারে প্রায় পৌঁছে যাবে ফাফ ডু প্লেসিসের দল।
পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স- দুই দলই ১২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। যদিও পাঞ্জাবের থেকে নাইট রাইডার্সে রান রেট অনেকটাই ভাল। এই দৌড়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। তবে, তাদের রান রেট অত্যন্ত খারাপ এবং সেটিই তাদেরকে প্লে-অফের দৌড় থেকে দূরে রাখছে। শেষ দুই ম্যাচের দু'টিতেই বিরাট বড় ব্যবধানে জিততে হবে কেন উইলিয়ামসনের দলকে প্লে-অফে জায়গা করে নিতে হলে। ১২ ম্যাচে এসআরএইচ-এর সংগৃহীত পয়েন্ট ১০। এই লিগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে আইপিএল-এর সফলতম দুই দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications