সুশান্ত সিংয়ের কাই পো চে-র থেকে শাহরুখের চক দে ইন্ডিয়া-আমির খানের দঙ্গল, রইল বলিউডের কয়েকটি জনপ্রিয় খেলার ছবি
বলিউডের খেলার প্রতি একটু যে আলাদা ভালোবাসা আছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শাহরুখ খান থেকে আমির খান সকলেই একের পর এক হিট সিনেমা করেছে খেলাকে নিয়ে। সেই সালিকায় সুশান্ত সিং রাজপুতের কাই পো চে থেকে এম এস ধোনিও রয়েছে।
সুশান্ত সিং রাজপুতের দুটি সিনেমাই বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছিল। দুটি সিনেমাই ক্রিকেটকে কেন্দ্র করে। একটি সিনেমায় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন এম ধোনির জীবনী দেখানো হয়েছে। শাহরুখ খানের চক দে ইন্ডিয়া ছবিটিও ভীষণ ভাবে বক্স অফিসে জনপ্রিয়তা পেয়েছিল। ভারতের জাতিয় খেলা হকিকে নিয়ে এই ছবিটি তৈরি হয়েছিল। মহিলা হকি টিমের কোচের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান।

এর পর আমির খানের দঙ্গল ছবিটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। হরিয়ানার কুস্তিগীর মহাবীর ফোগত এবং তাঁর দুই মেয়ের কাহিনী এই ছবিটি। দুই মেয়েকে যেভাবে কুস্তিগীর তৈরি করেছিলেন তার কাহিনীই দেখানো হয়েছে ছবিটি। তার আগে আমির খানের লাগান ছবিটির সাফল্যের কথা সকলেই জানেন। একেবারে ক্রিকেটকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছবিটি। ব্রিটিশদের সঙ্গে ভারতের সাধারণ এক গ্রামের বাসিন্দাদের স্বাধীনতার লড়াইয়ে কীভাবে জায়গা করে নিয়েছিল খেলাটি সটা দেখানো হয়েছে ছবিতে।
শুধু যে ক্রিকেট আর হকি তা নয় ভারতের একাধিক খেলা নিয়ে সিনেমা হয়েছে। বক্সার মেরি কমের জীবনী নিয়ে সিনেমা হয়েছে। তাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় বলিউড অভিনেতা অভিনয় করেছেন পান সিং তোমরের চরিত্রে। আবার দেশ ভাগের প্রেক্ষাপটে অ্যাথলিট মিলখা সিংয়ের জীবনী বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা ফারহান আখতার। আবার কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেতা অজয় দেবগনের ছবি ময়দান। তাতে ফুটবল কোচ সইদ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তারপরে আবার ক্রিকেটার কপিল দেবের জীবনী নিয়েও সিনেমা হয়েছে বলিউডে। তাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। এবং কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সলমন খানও সেই দৌড়ে পিছিয়ে নেই। হরিয়ানার কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন সলমন। তাঁর ছবির নাম ছিল সুলতান।
অমিতাভ বচ্চনের ঝুন্ড সিনেমাটিও খেলাকে কেন্দ্র করে। কবা়ডি খোখো খেলা নিয়েও সিনেমা হয়েছে বলিউডে। অক্ষয় কুমারের গোল্ড সিনেমাটিও খেলাকে কেন্দ্র করেই। কাবাডি নিয়ে তৈরি হয়েছে ছবি পাঙ্গা। তাপসী পান্নুর রেশমি রকেট থেকে শুরু করে অলিম্পিকের কয়েকদিন আগে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের চন্দু চ্যাম্পিয়ন।












Click it and Unblock the Notifications