Heath Streak: সমাজ মাধ্যমে ভুয়ো খবর, জীবিত আছেন হিথ স্ট্রিক

বুধবার সকাল থেকেই সমাজ মাধ্যেম রটে যায় ৪৯ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জিম্বাবোয়ের কিংবদন্তি তারকা হিথ স্ট্রিক। কর্কট রোগের সঙ্গে লড়াই করে শেষ পর্য‌ন্ত হার মেনেছেন স্ট্রিক। গত মে মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বেলা গড়াতেই এল অন‌্য খবর। একদা তাঁর সতীর্থ হেনরি ওলঙ্গা সমাজ মাধ্যমে পোস্ট করেন একটি স্ক্রিন শট। যেখানে তিনি বলেন জীবিত আছেন হিথ স্ট্রিক।

প্রাক্তন অধিনায়ক স্ট্রিক ৯০- এর দশকের শেষের দিকে এবং ২০০০- এর দশকের শুরুতে দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন। তিনি শুধু বল হাতেই দুর্দান্ত ছিলেন না, লোয়ার অর্ডারে একজন দরকারী ব্যাটসম্যানও ছিলেন। প্রাক্তন এই অলরাউন্ডার তার দেশের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে ২১৬ উইকেট এবং ওয়ানডেতে ২৩৯ উইকেট নিয়ে জিম্বাবয়ের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন।

হিথ স্ট্রিক

জিম্বাবয়ের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৭ রানের অপরাজিত ইনিংসটি তাঁর একমাত্র টেস্ট সেঞ্চুরি ছিল। ১৯৯৩ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের মাধ্যমে স্ট্রিকের খেলোয়াড় জীবন শুরু হয়। রাওয়ালপিন্ডিতে তার দ্বিতীয় টেস্টে ৮ উইকেট লাভ করেন।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ২০২১ সালে তাঁকে আট বছরের জন্যে নির্বাসিত করে আইসিসি। দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ৪৯ বছরের ক্রিকেটার পরে ক্ষমা চান। তাঁর মৃত্যুর খবরে জিম্বাবোয়ে ক্রিকেটে শোকের ছায়া নেমে আছে।

কোলন এবং যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন স্ট্রিক। গত মে মাসে এই খবর প্রথম প্রকাশ্যে আসে। দক্ষিণ আফ্রিকার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তখনই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই কম। কিনতু এখনও লড়ে যাচ্ছেন হিথ স্ট্রিক।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া জিম্বাবোয়ে ক্রিকেটে। সতীর্থরা সমাজ মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। জিম্বাবোয়ের প্রাক্তন পেসার হেনরি ওলোঙ্গা খবরটি শেয়ার করেন ও স্ট্রিককে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। তিনি লেখেন, 'দুঃখজনক খবর পেয়েছি হিথ স্ট্রিক আমাদের ছেড়ে চলে গিয়েছে। তোমাকে শেষ শ্রদ্ধা জানাই কিংবদন্তি। তোমার সঙ্গে খেলতে পেরে সত্যি আনন্দিত হয়েছি। এখানে আমার বোলিং স্পেল শেষ হলে অন্য প্রান্তে আবার দেখা হবে।'

কিন্ত পরে সেই টুইট মুছে দিয়ে আরও একটি নতুন টুইট করেন ওলঙ্গা, সেখানে প্রাক্তন অধিনায়কের জীবিত থাকার সংবাদ দেন। ফলে স্ট্রিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+