ভিডিও: লেজেন্ডস লিগ ক্রিকেটে পাঠান-জনসনের ধাক্কাধাক্কি, অল্পের জন্য রক্ষা বড় ঘটনা থেকে
লেজেন্ডস লিগ ক্রিকেটে পাঠান-জনসনের ধাক্কাধাক্কি, অল্পের জন্য রক্ষা বড় ঘটনা থেকে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও প্রতিদ্বন্দ্বী কমেনি বিন্দুমাত্রও। ইউসুফ পাঠান, মিচেল জনসনদের প্রতিদ্বন্দ্বী মানসিকতা যে রয়েছে আগের মতোই তা দেখা গেল লেজেন্ডস লিগ ক্রিকেটে।
|
লেজেন্ডস লিগ ক্রিকেটে ধাক্কাধাক্কিতে জড়ালেন পাঠান-জনসন:
লেজেন্ড লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ক্যাপিটলস এবং ভিলওয়ারা কিংস। এই ম্যাচেই ধাক্কাধাক্কি হয় ইউসুফ পাঠান এবং মিচেল জনসনের মধ্যে। প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় এবং পরে ধাক্কাধাক্কিতে তা রূপ নেয়। ইউসুফকে ধাক্কা মারেন জনসন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে হস্তক্ষেপ করতে হয় অনফিল্ড আম্পায়ারদের।

লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনালে ইন্ডিয়া ক্যাপিটস:
ভিলওয়ারা কিংসকে ৪ উইকেটে হারিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া ক্যাপিটলস। প্রথমে ব্যাটিং করে ২২৬/৫ রান তোলে ভিলওয়ারা কিংস। জবাবে ইন্ডিয়া ক্যাপিটলস ১৯.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩১ রান তুলে দেয়। ইন্ডিয়া ক্যাপিটলসের হয়ে ৩৯ বলে ৮৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রস টেলর। ৯টি চার এবং ৫টি তার দিয়ে টেলর নিজের ইনিংস সাজিয়েছিলেন। টেলরের পাশাপাশি ২৮ বলে দুর্ধর্ষ ৬০ রান করে অ্যাশলে নার্স শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জিতিয়ে নিয়ে আসেন।

ইউসুফ পাঠান এবং মিচেল জনসনের পারফরম্যান্স:
ভিলাওয়ারা কিংসের হয়ে এই ম্যাচে খেলছিলেন ইউসুফ পাঠান। ২৪ ম্যাচে ৪৮ রান করেন ইউসুফ। ৩টি চার এবং ৪টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন ইউসুফ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে জিততে পারেনি তাঁর দল। অপর দিকে, মিচেল জনসন ৪ ওভারে ৫১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনাল:
লেজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনাল আয়োজিত হবে জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে ৫ অক্টোবর (বুধবার)। গুজরাত জায়ান্টস এবং ভিলওয়ারা কিংস-এর বিজয়ীর সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটলস।












Click it and Unblock the Notifications