দল হারলেও হৃদয় জিতে নিলেন শ্রীলঙ্কার সমর্থকেরা, দেখে নিন ভিডিও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ শেষে শ্রীলঙ্কার সমর্থকদের নেওয়া পদক্ষপে বহু মানুষের হৃদয় জিতে নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে হারলেও ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন আয়োজক দেশ শ্রীলঙ্কা এবং তার সমর্থকেরা।

দল হারলেও হৃদয় জিতে নিলেন শ্রীলঙ্কার সমর্থকেরা, দেখে নিন ভিডিও

ম্যাচ শেষে দেখা যায় শ্রীলঙ্কার সমর্থকেরা স্ট্যান্ডে পড়ে থাকা নোংরা পরিস্কার করছেন। শুধু স্ট্যান্ডে পড়ে থাকা নোংরাই নয়, গ্যালারির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট এমনকী কারোর ব্যবহার করা ন্যাপকিন পর্যন্ত পরিস্কার করেন সমর্থকেরা। শুধু ঝাটার সাহায্যেই নয়, কিছু কিছু ক্ষেত্রে গ্ল্যাভস পরে হাতে করে সেই ময়লা পরিস্কার করেন সমর্থকেরা।

দর্শক গ্যালারির পুরোটাই পরিস্কার করেন তাঁরা। ঘটনার একটা ছোট ভিডিও টুইটারে পোস্ট করা হল শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে। শ্রীলঙ্কার সমর্থকদের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু ক্রিকেটপ্রেমী। মাঠের মধ্যে দলের ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশ করলেও, শ্রীলঙ্কার সমর্থকদের এই আচরণ নয়া দষ্টান্ত স্থাপন করল।

අවවාදයට වඩා ආදර්ශය උතුම්...ඔබට අපෙන් පැසසුම්..🙏 #LKA #SLvSA pic.twitter.com/FWVjKuCBMK
— Sri Lanka Cricket (@OfficialSLC) August 8, 2018

যদিও এই একই রকম দৃশ্য দেখা গিয়েছিল ২০১৮ ফিফা ওয়ার্ল্ডা কাপেও। সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম বনাম জাপানের ম্যাচের শেষে এই একই দৃশ্য দেখা যায়।

২-০ গোলে এগিয়ে থাকা জাপান ৩-২ গোলে হারার পর, তাদের সমর্থকেরা হতাশ হলেও নিজেরা হাতে কর রোস্তভ ডন এরিনা পরিস্কার করেন। সেনেগালের সমর্থকেরাও ম্যাচ শেষে বিশ্বকাপে স্টেডিয়াম পরিস্কার করেছিলেন। তাঁরাও জাপানের সমর্থকদের মতোই গোটা স্টেডিয়ামের সমস্ত আবর্জনা নিজেরা পরিস্কার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+