দিল্লি বনাম হায়দরাবাদ, আইপিএলে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী
দিল্লি বনাম হায়দরাবাদ, আইপিএলে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী
রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। মোবিলায় যে দল জিতবে, তারা ফাইনালে পৌঁছে যাবে। যরা হারবে, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তার আগে আইপিএল মুখোমুখি সাক্ষাতে কোন জলের পাল্লা ভারী, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মুখোমুখি দিল্লি ও হায়দরাবাদ
আইপিএলে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ এ মোকাবিলায় ডেভিড ওয়ার্নার শিবিরের পাল্লা ভারী।

আগে ও পরে ব্যাট করার ফল
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগে ব্যাট করে পাঁচটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। একই প্রেক্ষাপটে দুই বার ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরে ব্যাট করে ৬টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। একই প্রেক্ষাপটে চারটি ম্যাচ জিতেছে রাজধানীর দল।

শেষ দুই ম্যাচের ফল
চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতি বারই জয়ী হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছিল ডেভিড ওয়ার্নার শিবির। ১৩১ রানে অল আউট হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুই দলের মধ্যে একটি ম্যাচ হয়েছে। ওই ম্যাচ ১৫ রানে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications