আইপিএল ২০২০ : চেন্নাই বনাম দিল্লি, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক

আইপিএল ২০২০ : চেন্নাই বনাম দিল্লি, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্য়াপিটালসের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক। চিনে নেওয়া যাক তাঁদের, যাঁরা খেলা ঘুরিয়ে দিতে পারেন।

মুখোমুখি চেন্নাই ও দিল্লি

মুখোমুখি চেন্নাই ও দিল্লি

আইপিএলের শুরুটা দিল্লি ক্যাপিটালস দিয়ে শুরু হয়েছিল। বর্তমানে সেই দলের নাম দিল্লি ক্যাপিটালসের। চেন্নাই সুপার কিংসের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজধানীর দল। এখনও পর্যন্ত আইপিএলে ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৫ বার জিতেছে সিএসকে। ৬ বার জিতেছে দিল্লি।

শেষ দুই বারের সাক্ষাৎ

শেষ দুই বারের সাক্ষাৎ

২০১৯ সালের আইপিএলের প্লে-অফে শেষ বার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। ৬ উইকেটে ওই ম্যাচ জিতেছিলেন এমএস ধোনিরা। তার আগে ওই আইপিএলের লিগ ম্যাচে সিএসকে-র কাছে ৮০ রানে হেরেছিল শ্রেয়স আইয়ারের দল।

সিএসকে-র গেম চেঞ্জার কারা

সিএসকে-র গেম চেঞ্জার কারা

ব্যাটিং : অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের প্রধান বল ভরসা। পাশাপাশি আম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, কেদার যাদব সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্যতম শক্তি।

বোলিং : তরুণ দীপক চাহার, অভিজ্ঞ পীয়ূষ চাওলা চেন্নাইয়ের বোলিং বিভাগের অন্যতম ভরসা।

অল রাউন্ডার : রবীন্দ্র জাদেজা, স্যাম কারান সিএসকে-র প্রধান গেম চেঞ্জার প্রতিপন্ন হতে পারেন।

দিল্লি ক্যাপিটালসের গেম চেঞ্জার কারা হতে পারেন

দিল্লি ক্যাপিটালসের গেম চেঞ্জার কারা হতে পারেন

ব্যাটিং : অধিনায়ক শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ দিল্লি ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ ও গেম চেঞ্জার।

বোলিং : দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ কাগিসো রাবাডা ও রবিচন্দ্রণ অশ্বিন।

অল রাউন্ডার : গত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস কালকের ম্যাচেও নায়ক হতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+