আইপিএলে কতবার মুখোমুখি কেকেআর ও সিএসকে, এগিয়ে কোন দল, দুই শিবিরের গেম চেঞ্জার কারা?
আইপিএলে কতবার মুখোমুখি কেকেআর ও সিএসকে, এগিয়ে কোন দল, দুই শিবিরের গেম চেঞ্জার কারা?
আইপিএল ২০২০ ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক আইপিএলে এখনও পর্যন্ত কতবার মুখোমুখি কেকেআর, সিএসকে এবং কোন দল এগিয়ে। দুই দলের গেম চেঞ্জারদেরও চিনে নেওয়া যাক।

মুখোমুখি কেকেআর ও সিএসকে
এখনও পর্যন্ত আইপিএলে ২১ বার মুখোমুখি হয়েছে দুই বার। ১৩ বার জিতেছে চেন্নাই সুপার কিংস। সাত বার জিতেছে কেকেআর। তার মধ্যে ২০১২ সালের আইপিএল ফাইনাল গৌতম গম্ভীর নেতৃত্বাধীন কলকাতা দলের দুর্দান্ত জয় সামিল রয়েছে।

শেষ দুই ম্যাচের ফল
২০১৯ সালের আইপিএলের দুই লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল সিএসকে। দ্বিতীয় ম্যাচে এমএস ধোনি শিবিরের জয় হয়েছিল ৫ উইকেটে।

কেকেআরের গেম চেঞ্জার কারা
ব্যাটিং : তরুণ শুভমান গিল, আন্দ্রে রাসেল এবং ইয়ন মর্গ্যান কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। সিএসকে-র বিরুদ্ধে আইপিএল ২০২০-র গুরুত্বপূর্ণ ম্যাচে এই তিন তারকাই গেম চেঞ্জার হতে পারেন।
বোলিং : কেকেআরের বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার প্যাট কামিন্স। দলে কমলেশ নাগারকোটি, শিবম মাভির মতো তরুণ ফাস্ট বোলারও রয়েছেন। বরুণ চক্রবর্তীর মতো স্পিনার যে কোনও ম্যাচে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন।

সিএসকে-র গেম চেঞ্জার কারা
ব্যাটিং : অধিনায়ক এমএস ধোনি, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু সিএসকে-র ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। তাঁরাই আবার দলের গেম চেঞ্জারও বটে। দলে স্যাম কারান, ডোয়েন ব্র্যাভোর মতো উপযোগী ব্যাটসম্যানরাও রয়েছেন।
বোলিং : সিএসকে-র বোলিং বিভাগের প্রধান গেম চেঞ্জার দীপক চাহার, শার্দুল ঠাকুর, পীয়ূষ চাওলা এবং রবীন্দ্র জাদেজা। দলে ডোয়েন ব্র্যাভো, স্যাম কারানের মতো উপযোগী বোলাররাও রয়েছে।












Click it and Unblock the Notifications