Ashes: হেডের বিধ্বংসী শতরান, পারথ টেস্টে ২ দিনের মধ্যেই পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্মিথের অস্ট্রেলিয়া

দুই দিনও পুরো লাগল না পারথে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শেষ হতে। এই প্রথম অপটাস স্টেডিয়ামে রান তাড়া করে জিতল কোনও দল।

ট্রাভিস হেড বিস্ফোরক শতরান হাঁকানোয় অস্ট্রেলিয়া ২০৫ রানের টার্গেটে পৌঁছে গেল মাত্র ২৮.২ ওভারেই। ইংল্যান্ডকে স্টিভ স্মিথের দল হারাল ৮ উইকেটে।

গতকাল টেস্টের প্রথম দিনে পড়েছিল ১৯ উইকেট। আজ পড়ল ১৩টি উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৭২ রানের জবাবে আজ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩২ রানে। ফলে ৪০ রানের মূল্যবান লিড পেয়েছিল বেন স্টোকসের দল। ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস ১টি মেডেন-সহ ৬ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ব্রাইডন কার্স তিনটি এবং জোফ্রা আর্চার ২টি উইকেট দখল করেন।

এরপর ৩৪.৪ ওভারে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৬৪ রানেই। গাস অ্যাটকিনসন ৩৭, অলি পোপ ৩৩, বেন ডাকেট ২৮, ব্রাইডন কার্স ২০ ও জেমি স্মিথ ১৫ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। প্রথম ওভারের পঞ্চম বলে নিজের বলেই জ্যাক ক্রলির ক্যাচ ঝাঁপিয়ে পড়ে অনবদ্য দক্ষতায় তালুবন্দি করেন মিচেল স্টার্ক।

স্কট বোল্যান্ড ৩৩ রানের বিনিময়ে চারটি, স্টার্ক ৫৫ রান দিয়ে তিনটি এবং ব্রেন্ডন ডগেট ৫১ রান খরচ করে তিন উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। রান রেট ছিল ৭.২৩। ট্রাভিস হেড ১৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৮৩ বলে ১২৩ রান করেন। জ্যাক ওয়েদারাল্ড ২৩ রান করেন। মার্নাস লাবুশেন ৪৯ বলে ৫১ ও অধিনায়ক স্টিভ স্মিথ ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন। দুটি উইকেট নিয়েছেন কার্স। এই টেস্টে ১০ উইকেট নেওয়ায় স্টার্ক ম্যাচের সেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+