CSK-এর হয়ে হ্যাজেলউডের IPL জয় আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করেছে, বললেন ফিঞ্চ
CSK-এর হয়ে হ্যাজেলউডের IPL জয় আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করেছে, বললেন ফিঞ্চ
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে টসে জয় মানেই ম্যাচে জয়, এটা একপ্রকার অলিখিত নিয়ম হয়ে গিয়েছে৷ কিন্তু এবারের বিশ্বকাপ জয়ী অজি-ক্যাপ্টেন বলছেন তাঁরা টসকে বেশি গুরুত্ব দেননি৷ আত্মবিশ্বাস কুড়িয়েছেন ২০২১-এ ধোনির সিএসকে-র আইপিএল ফাইনাল জেতা থেকে৷

CSK -এর জয় থেকে মোটিভেশন!
চলতি বছরে শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে আইপিএল ট্রফি নিজের ঝুলিতে পুরেছে সিএসকে৷ আর সেই দলেরই সদস্য ছিলেন ডানহাতি পেসার জোস হ্যাজলউড। বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন সিএসকের আইপিএল জয়ের অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করেছে হ্যাজলউড, আর সেটাই দলে বাড়তি আত্মবিশ্বাস ভরে দেয়। আইপিএলে অসাধারণ পারাফরম্যান্সের পাশাপাশি এদিনের বিশ্বাকাপ ফাইনালেও অসাধারণ বল করেছেন হ্যাজলউড। রবিবার দুবাইয়ে চার ওভার বল করে মাত্র ১৬ রান খরচ করেছেন অজিপেসার৷ তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেটও।

কী বললেন ফিঞ্চ?
এদিন সংবাদমাধ্যমকে ফিঞ্চ বলেন, হ্যাঁ, আমাদের বোলিং গ্রুপে হ্যাজেলউড সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। ও CSK-এর অভিজ্ঞতা শেয়ার করেছে, যা সত্যিই আমাদের সাহায্য করেছে। বিশেষ করে টুর্নামেন্টের শেষে বোলিং করতে পারা, যেখানে উইকেট আরও জীর্ণ এবং শক্ত হতে শুরু করে, এই রকম উইকেটে বল করা হ্যাজলউডের বিশেষত্ব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭টি ম্যাচের মধ্যে ষোলটিতে পরে ব্যাট করা দল জয় পেয়েছে!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭টি ম্যাচের মধ্যে ষোলটিতে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। এদিন সংবাদমাধ্যমে অজি অধিনায়ক বলেন, বিশ্বকাপ জিততে হলে প্রথমে ব্যাট করেও ম্যাচ জেতার কৌশল আয়ত্ত করতে হবে৷ সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে আমি টস হারতেই চেয়েছিলাম৷ প্রথমে ব্যাট করে বড় রান করতে চেয়েছিলাম ওরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে৷ এটা এমন একটা ম্যাচ যেখানে কেউই চাইবে না আগে ব্যাট করার রিস্ক নিতে৷ কিন্তু টস জিতে ভালো সুযোগ পেলে ছেড়েও দেবে না। বিশ্বকাপ ফাইনালের ক্ষেত্রেও তাই৷

আরও যা বললেন ফিঞ্চ!
ফিঞ্চ আরও বলেন, আমরা এবারের IPL ফাইনাল দেখেছিলাম। ওই ম্যাচে CSK প্রথমে ব্যাট করে বড় রান তুলেছিল। বিপক্ষ দল ব্যাট করতে নেমে শুরু থেকে মারতে চেষ্টা করে এবং সেটাতেই উইকেট পড়ার সম্ভবান তৈরি হয়। এবং এভাবেও সুন্দর ম্যাচ জেতা যায়৷












Click it and Unblock the Notifications