আজ কোটলায় মুখোমুখি কলকাতা এবং দিল্লি, দেখে নিন কাদের হাতে থাকবে এই ম্যাচের ভাগ্য

দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এগারো বনাম এগারোর খেলা হলেও এই দুই দলে এমন কয়েক জন খেলোয়াড় আছেন যারা নিজেদের দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারেন।

শুক্রবার ফিরোজ শাহ কোটলার মাঠে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে প্রথম পর্বের ম্যাচে ইডেন গার্ডেন্সে ৭১ রানে দিল্লিকে হারিয়েছিল শাহরুখ খানের দল। কিন্তু নাইটদের সেই ধারাবাহিকতা হঠাৎই নষ্ট হয়েছে লিগের মাঝপর্বে। ছয়টি ম্যাচ খেলে ৩টি জয় এবং ৩টি হারের মুখ দেখতে হয়েছে কেকেআর-কে।

মোট ছয় পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে এই দল।
অন্য দিকে, সম সংখ্যক ম্যাচ খেলে মাত্র একটি জয় নিয়ে লিগে টেবিলের শেষে আছে দিল্লি ডেয়ারডেভিলস। ফলে দুই দলের কাছেই মাস্ট উইন গেম এইটি।

মেগা এই ম্যাচের আগে নজর রাখা যাক দুই দলের ফর্মে থাকা ক্রিকেটারদের দিকে যারা এই ম্যাচের রং বদলে দিতে পারেন যে কোনও মুহূর্তে একক দক্ষতায়।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

চলতি আইপিএলে ছয় ম্যাচ থেকে তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের রান ২৫৫। গড়: ৪২.৫০। একটি অর্ধশতরানও আছে ঋষভের ঝুলিতে। ফলে পন্থের পরিসংখ্যান থেকেই পরিস্কার দিল্লিকে জয়ের রাস্তায় ফিরতে হলে অনেকটাই নির্ভর করতে হবে ঋষভের উপর।

ক্রিস লিন

ক্রিস লিন

এই অস্ট্রেলীয় ক্রিকেটার গত মরসুমের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি দলে থাকলে কী করতে পারেন। কিন্তু চোটের কারণে আর সে ভাবে লিনের সার্ভিস পায়নি কেকেআর। তবে এই মরসুমে শুরু থেকেই ছন্দে পাওয়া যায় এই বিস্ফোরক ব্যাটসম্যানকে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১৮১ রান করেন লিন। গড়: ৩০.৬১। গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।

শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার

সদ্য দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রেয়স আইয়ার। চলতি আইপিএলে ব্যাটেও রান পাচ্ছেন শ্রেয়স। ছয় ম্যাচে তাঁর সংগ্রহ ১৫১। গড়: ২৫.১৬। শ্রেয়সের চওড়া ব্যাটের উপর আজ অনেকটাই নির্ভর করবে দিল্লির ম্যাচের ভাগ্য।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

চলতি আইপিএলেই দীনেশকে নিলামে দলে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাঁর হাতেই এই মরসুমে কলকাতার ব্যাটন। কলকাতার হয়ে এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন দীনেশ। ছয় ম্যাচে তাঁর সংগ্রহ ১৯৫ রান। গড়: ৪৮.৫০। স্ট্রাইক রেট ১৩৬.৬১।

ট্রেন্ট বোল্ট

ট্রেন্ট বোল্ট

দিল্লির জার্সিতে এই মরসুমে শুরু থেকেই বল হাতে আগুন ঝড়াচ্ছেন বোল্ট। দিল্লির অন্যতম ভরসা কিউয়ি এই ক্রিকেটারের ছয় ম্যাচ থেকে সংগ্রহ ৯টি উইকেট। ইকোনমি রেট ৮.৩৩। বোল্টের কেকেআরের ম্যাচে কী ছন্দে থাকেন তার উপর অনেকটা নির্ভর করছে দিল্লির ম্যাচের ভাগ্য।

সুনীল নারিন:

সুনীল নারিন:

কেকেআর-এর মূল অস্ত্র এই ক্যারিবিয়ান ক্রিকেটার। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও কলকাতার মূল ভরসা নারিন। ছয় ম্যাচে নারিনের একটি অর্ধ শতরান সহ মোট রান ১০৮। মোট শিকার ৮টি উইকেট।

রাহুল তেওয়াটিয়া

রাহুল তেওয়াটিয়া

দিল্লির জার্সিতে এই মরসুমে শুরু থেকেই ভাল খেলেন রাহুল। ৬ ম্য়াচে থেকে ৬টি উইকেট আছে তাঁর ঝুলিতে। ইকোনমি রেট: ৭.৩১।

কুলদীপ যাদব

কুলদীপ যাদব

ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা চায়নাম্যান বোলার হিসেবে খ্যাতি অর্জন করে নিয়েছেন কুলদীপ। দেশের জার্সির পাশাপাশি এই মরসুমে কেকেআর এর জার্সি গায়েও ছয় ম্য়াচ ছয় ম্য়াচ থেকে তাঁর শিকার ৭টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+