জেনে নিন কারা সুযোগ পেতে চলেছেন হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে
রবিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে পাঁচটি ম্য়াচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হার দু'টি ম্যাচে।
রবিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে পাঁচটি ম্য়াচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হার দু'টি ম্যাচে। সাত ম্যাচ থেকে দশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে কেন উইলিয়ামসনের দল।

জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের লক্ষ্য লিগ শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসকে টপকে শীর্ষ স্থানে নিজের দলকে নিয়ে যাওয়া।
হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, অজিঙ্ক রাহানের দলের বিরুদ্ধে উইনিং কম্বিনেশনে বদল আনতে নারাজ অধিনায়ক উইলিয়ামসন।
অন্য দিকে, ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিজয় রথ থামানোর লক্ষ্যে বদ্ধপরিকর রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে। এখনও পর্যন্ত ২০১৮ আইপিএলে ছয়টি ম্যাচ খেলেছে দুই বছর নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা রাজস্থান রয়্যালস। সাফল্য পঞ্চাশ শতাংশ ম্যাচে। অর্থাৎ এখনও পর্যন্ত তিনটি ম্যাচে জিতেছে রাজস্থান। হেরেছেও সম সংখ্যক ম্যাচে। ছয় ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে তারা।
তবে, হায়দরাবাদের মতো নিজেদের দলে এই ম্যাচে কোনও পরিবর্তন আনছে না রাজস্থানও। গত ম্যাচের দল ধরেই মাঠে রাখতে চাইছেন রয়্যালস সারথী। এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।
রাজস্থান রয়্যালস:
অজিঙ্ক রাহানে, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, হেনরিচ ক্লাসেন, জস বাটলার, জোফ্রে আর্চার, কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি, জয়দেব উনাদকট
সানরাইজার্স হায়দরাবাদ:
শিখর ধবন, কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা, মনীশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মহম্মদ নবি, রশিদ খান, বাসিল থাম্পি, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা












Click it and Unblock the Notifications