জেনে নিন কেকেআর-আরসিবি ম্যাচে প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন
আইপিএল ২০১৮-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্য়াচে ঘরের মাঠে কেকেআর এর মুখোমুখি হবে আরসিবি। দু'টি দলই নিজেদের প্রথম একাদশে বদল আনতে চলেছে এই ম্যাচে। জেনে নিন কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ।
চলতি আইপিএলে অন্যতম দুর্বল দল দিল্লি ডেয়ারডেভিলস। পর পর ম্যাচে হারের মুখ দেখা এবং এর জেরে অধিনায়কের পদ থেকে গৌতম গম্ভীরের ইস্তফা, সব মিলিয়ে ঘেঁটে থাকা একটি দল। আর এই দিল্লির কাছেই শেষ ম্যাচে ৫৫ রানে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তবে, রবিবার রয়্যাল চ্য়ালেঞ্জা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে দিল্লির বিরুদ্ধে হারটিকে মাথায় রাখতে চায়া না কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। বরং আরও উদ্দ্যমের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে চায় বিরাট কোহালির দলের উপর। এখনও পর্যন্ত চলতি আইপিএলে সাতটি ম্যাচ খেলেছে দীনেশ কার্তিকের কেকেআর। যার মধ্যে তিনটি ম্যাচে জয় পয়েছে কলকাতা। হেরেছে চারটি ম্যাচে। সাত ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। কলকাতা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এ দিনের ম্যাচে কলকাতার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দলে দু'টি পরিবর্তন আনছে কেকেআর। আর সেই দু'টি পরবির্তনই বোলিং বিভাগে। মিচেল জনসনের বিরুদ্ধে এই ম্য়াচে কলকাতার দলে মিচেল জনসনের পরিবর্তে ফিরতে চলেছেন টম কুরান এবং শিভম মাবির পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন বিনয় কুমার।

চলতি আইপিএলে ভাল জায়গায় বিরাটের ব্যাঙ্গালোর না থাকলেও দীনেশ কার্তিক বেশ ভাল মতোই জানেন এই দলের ক্ষমতা। ব্যাঙ্গালোর দলের প্রতিটি প্লেয়ারই ম্যাচ উইনার। নিজেদের দিনে এদের রোখা প্রায় অসম্ভব প্রতিপক্ষের জন্য। আর তাই এই পরিবর্তন।

অন্য দিকে, কলকাতার মতো ব্যাঙ্গালোরও নিজেদের প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনতে চলেছে। প্লে অফের লড়াইয়ে পৌছতে হলে বিরাটের দলের কাছে এখন সব ম্যাচই মাস্ট উইন। চলতি আইপিএলে এখনও ছয়টি ম্যাচ খেলে মাত্র দু'টি ম্যাচে জয়ে পেয়েছে তারা। ছয় ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে বিরাটের দল রয়েছে লিগ টেবিলের ছয় নম্বরে। ফলে এই ম্যাচ থেকে জয় প্রয়োজন আরসিবির যে কোনও মূল্যে।

আরসিবি টিম সূত্রে খবর, কলিন ডি গ্র্যান্ডহোমের পরিবর্তে কেকেআর-এর বিরুদ্ধে ব্যাঙ্গালোরের প্রথম দলে ফিরতে চলেছেন মইন আলি এবং পবন নেগীর পরিবর্তে দলে আসতে পারেন কুলবন্ত কেজরোলিয়া।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই দুই দলের সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স:
ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক, শুভমন গিল, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, পিযূষ চাওলা, টম কুরান, বিনয় কুমার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
কুইন্টন ডি কক, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, কোরি অ্যান্ডারসন, মননদীপ সিং, মইন আলি, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, কুলবন্ত খেজরোলিয়া












Click it and Unblock the Notifications