টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের, চমক দুই দলের প্রথম একাদশে
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দলে এই ম্যাচে একটি পরিবর্তন এসেছেন মাহি।
আজ আইপিএলের প্রথম ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশানের মাঠে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দলে এই ম্যাচে একটি পরিবর্তন এসেছেন মাহি। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ হওয়া ফাফ দু প্লেসির পরিবর্তে প্রথম একাদশে জায়গা দিয়েছেন ডেভিড উইলিকে।

অন্য দিকে, দক্ষিণী ডার্বি পকেটে পুরতে দলে তিনটি পরিবর্তন এনেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। কুইন্টন ডি ককের পরিবর্তে চোট সারিয়ে দলে ফিরেছেন এবি ডিভিলিয়ার্স, মনন ভোরার পরিবর্তে দলে এসেছেন পার্থিব পটেল এবং ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে এসেছেন মুরুগান অশ্বিন।
দক্ষিণী এই ডার্বিকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল দীর্ঘ দিন ধরেই। দুই দলের লড়াইকে ছাপিয়ে গিয়েছে দুই ধুরন্ধর অধিনায়কের লড়াই। আজ সেই লড়াইকে চাক্ষুস করতেই হাজার হাজার ক্রিকেটপ্রেমী হাজির হয়েছেন মাঠে।
অতীত রেকর্ডের দিকে চোখ রাখলে দেখা যাবে পরিসংখ্যানের বিচারে সিএসকের থেকে অনেকটাই পিছিয়ে বিরাটের আরসিবি। যদিও কোনও পরিসংখ্যানই এই ম্যাচে খাটে না।












Click it and Unblock the Notifications