ওয়াংখেড়ের মহারণের আগে দেখে নিন কোন পথে ২০১৮ আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ

২০১৮ আইপিএলের ফাইনালের লড়াই জিততে তৈরি হায়দরাবাদ

রবিবার ২০১৮ মেগা ফাইনালে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। গোটা আইপিএলে দাপটের সঙ্গে খেলেছে ২০১৮ আইপিএল খেতাবের অন্যতম দাবিদার সানরাইজার্স হায়দরাবাদ। অধিকাংশ ক্ষেত্রে সাফল্য ধরা দিলেও, পরাজয়ের স্বাদও চেখে দেখতে হয়েছে হায়দরাবাদকে। আসুন আজ ফাইনালের আগে দেখে নেওয়া যাক কেমন ছিল হায়দরাবাদের আইপিএল সফর। কী ভাবে একের পর এক গণ্ডি টপকে আট দলের মধ্যে ফাইনালে জায়গা করে নিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।

ওয়াংখেড়ের মহারণের আগে দেখে নিন কোন পথে ২০১৮ আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ

শুরু থেকেই লড়াইটা অনেকটা কঠিন ছিল সানরাইজার্স হায়দরাবাদের জন্য। কারণ আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা আসে হায়দরাবাদের শিবিরে। বল বিকৃতি করার জন্য অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আইপিএল থেকে নির্বাসিত করে বিসিসিআই। তার পর কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে আইপিএল অভিযান শুরু করে এসআরএইচ।

ম্যাচ ১, প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে রাজস্থানকে ৯ উইকেটে হারায় কেন উইলিয়ামসনের দল। হায়দরাবাদের হয়ে ৭৮ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন শিখর ধবন।

ম্যাচ ২, দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়ে দেয় কেন উইলিয়ামসনের দল। তবে শেষ পর্যন্ত সমানে সমানে এগোয় এই ম্যাচ। একটা সময়ে হায়দরাবাদের জয়ের স্বপ্ন প্রায় চুরমার করে দিয়েছিলেন মুম্বইয়ের তরুণ লেগ স্পিনার ময়াঙ্ক মারকাণ্ডে। এই ম্যাচে ২৩ রানে ৪ উইকেট নেন তিনি।

ম্যাচ ৩, ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনের দুরন্ত অর্ধশতরান এবং ভুবনেশ্বর কুমারের দুরন্ত স্পেল ম্যাচ জিতে নিতে সাহায্য করে হায়দরাবাদকে।

ম্যাচ ৪, ২০১৮ আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে প্রথম হারের মুখ দেখতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে। ক্রিস গেইলের অপরাজিত ১০৪ রানের সৌজন্যে এসআরএইচকে ১৫ রানে হারিয়ে দেন কিংস ইলেভেন পঞ্জাব।

ম্যাচ ৫, ফের একবার হারের মুখ দেখতে হয় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সিএসকের ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানে হেরে যায় উইলিয়ামসনের দল।

ম্যাচ ৬, পর পর দুই ম্যাচ হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩১ রানের বড় জয় তুলে নেয় এসআরএইচ।

ম্যাচ ৭, রশিদ খানের দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে প্রথম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হারের বদলা তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ রানে পঞ্জাবকে হারিয়ে দেয় তারা।

ম্যাচ ৮, নিজেদের অষ্টম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন।

ম্যাচ ৯, এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখে এসআরএইচ। দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে দেয় হায়দরাবাদ।

ম্যাচ ১০, আইপিএলের অন্যতম তারকাখচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিজেদের দশম ম্যাচে ৫ রানে হারিয়ে দেয় এসআরএইচ।

ম্যাচ ১১, ফের এক বার দিল্লির উপর নিজেদের দাপট দেখায় হায়দরাবাদ এই ম্যাচে। শ্রেয়াস আইয়ারের দলকে ৯ উইকেটে হারিয়ে দেয় কেন উইলিয়ামসন অ্যান্ড কোং।

ম্যাচ ১২, এই ম্যাচেও চেন্নাইয়ের কাছে হারতে হয় হায়দরাবাদকে। ৮ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে দেয় চেন্নাই।

ম্যাচ ১৩, হারের ধারা বজায় থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও। কেন উইলিয়ামসনের দলকে ১৪ রানে হারিয়ে দেয় বিরাট কোহলির আরসিবি।

ম্যাচ ১৪, ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিস লিন এবং রবিন উথাপ্পা জয় নিশ্চিত করে কলকাতার।

কোয়ালিফায়ার ১, আইপিএল ২০১৮-এর প্রথম কোয়ালিফায়ারে ফের একবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামতে হয় সানরাইজা্রস হায়দরাবাদকে। কিন্তু প্রায় জেতা ম্যাচ স্রেথ একটি সিদ্ধান্তের ভুলে দু'উইকেটে হেরে যান এসআরএইচ।

কোয়ালিফায়ার ২, পর পর চার ম্যাচ হারের পর অবশেষে মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ের মুখ দেখে সানরাইজার্স হায়দরাবাদ। রশিদ খানের একক দক্ষতায় ফাইনালে পৌছয় এসআরএইচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+