ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে ইংল্যান্ডের দলে কারা সুযোগ পেতে পারে জেনে নিন

ভারতের বিরুদ্ধে এজবাস্টনে ঐতিহাসিক টেস্ট খেলতে চলেছে ইংল্যান্ড। প্রথম দেশ হিসেবে ক্রিকেটের ইতিহাসে ১০০০তম টেস্টটি খেলতে চলেছে ইংল্যান্ড।

ভারতের বিরুদ্ধে এজবাস্টনে ঐতিহাসিক টেস্ট খেলতে চলেছে ইংল্যান্ড। প্রথম দেশ হিসেবে ক্রিকেটের ইতিহাসে ১০০০তম টেস্টটি খেলতে চলেছে ইংল্যান্ড। ফলে জো রুটের ইংল্যান্ড তৈরি এই ঐতিহাসিক টেস্টকে স্মরণীয় করে রাখতে।

এক ঝলকে দেখে নিন এই টেস্টে কারা সুযোগ পেতে পারেন ইংল্যান্ডের দলে

অ্যালেস্টার কুক

অ্যালেস্টার কুক

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের অন্যতম বড় ভরসা কুক। ইংল্যান্ডের হয়ে অনেক স্মরণীয় টেস্ট খেলেছেন এই বাঁ হাতি ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে ১৫৬টি টেস্ট খেলা কুকের রান ১২১৪৫। কুকের ব্যাটিং গড় ৪৫.৬৫।

[আরও পড়ুন:এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে চলেছে কারা]

কিটোন জেনিংস

কিটোন জেনিংস

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন জেনিংস। সাতটি টেস্টে তাঁর সংগ্রহ ৩২৩। গড় ২৪.৮৪। এই ম্যাচে সুযোগ পেতে পারেন এই তরুণ ক্রিকেটার।

জো রুট

জো রুট

ইংল্যান্ডের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা জো রুট। বহু হারা ম্যাচ একক দক্ষতায় জিতিয়েছেন রুট। ৬৯টি টেস্ট খেলা রুট ইংল্যান্ডের হয়ে করেছেন ৫৯৬০ রান। তাঁর ব্যাটিং গড় ৫২.২৮।

ডেভিড মালান

ডেভিড মালান

ইংল্যান্ডের হয়ে ইতিমধ্যেই ১৪টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ডেভিডের। ২৯ গড়ে ব্যাট করা ডেভিডের মোট টেস্ট রান ৬৯৬।

জোনাথান বেয়াস্ট্রো

জোনাথান বেয়াস্ট্রো

ইংল্যান্ডের হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন জোনাথান। তাঁর মোট টেস্ট রান ৩৩৪১। তাঁর গড় ৩৮.৪০। এই তারকা ক্রিকেটার বহু ম্যাচে জিতিয়েছেন ইংল্যান্ড।

বেন স্টোকস

বেন স্টোকস

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের অন্যতম বড় ভরসা স্টোকস। ইংল্যান্ডের হয়ে ৪২টি টেস্ট খেলা স্টোকসের সংগ্রহ ২৫৭৯। তাঁর গড় ৩৪.৮৫।

জস বাটলার

জস বাটলার

ইংল্যান্ডের হয়ে ২০টি ম্যাচ খেলা বাটলারের সংগ্রহ ৯৪৫। ৩৫ গড়ে টেস্ট ক্রিকেটে রান করেন তিনি।

স্টুয়ার্ট ব্রড

স্টুয়ার্ট ব্রড

ইংল্যান্ডের টেস্ট দলের অন্যতম পেসার স্টুয়ার্ট ব্রড। ১১৮টি টেস্ট খেলা ব্রডের মোট টেস্ট উইকেট ৪১৭। ব্যাট হাতেও ২৯৭৬ রান করেছেন ব্রড।

স্যাম কুরান

স্যাম কুরান

ইংল্যান্ডের হয়ে মাত্র একটি টেস্টই খেলেছেন কুরান। ১টি টেস্টে ২টি উইকেট সহ ব্যাট হাতে ২০ রান করেছেন তিনি।

আদিল রশিদ

আদিল রশিদ

ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলেছেন রশিদ। ২৯৫ রান করেছেন তিনি। এই তারকা বোলারের টেস্টে উইকেট ৩৮টি।

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন

১৩৮টি টেস্ট খেলা জেমস বহু টেস্ট একার হাতে জিতিয়েছেন ইংল্যান্ডকে। ১৩৮টি টেস্টে ইংল্যান্ডের হয়ে ৫৪০টি উইকেট নিয়েছেন জিমি। ব্যাট হাতেও যথেষ্ট সাবলীল তিনি। করেছেন ১১৩৫ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+