মেগা ম্যাচে পঞ্জাবের সামনে ব্যাঙ্গালোর, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

গুরুত্বপূর্ণ ম্যাচে দলে একাধিক পরিবর্তন আসার সম্ভবনা কিংস ইলেভেন পঞ্জাবের দলে। জেনে নিন কেমন তৈরি দুই দল। 

ঘরের মাঠে আজ কিংস ইলেভেন পঞ্জাবের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অঙ্কের বিচারে আরসিবি প্লে-অফের লড়াইয়ে থাকলেও, সেই সম্ভবনা খুবই ক্ষীন। তবুও শেষ আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে রয়্যাল চ্যয়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

মেগা ম্যাচে পঞ্জাবের সামনে ব্যাঙ্গালোর, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে বিরাট কোহলির দল। যার মধ্য়ে চারটি ম্যাচে জয় পেয়েছে আরসিবি, হার সাতটি ম্যাচে। এগারো ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তমস্থানে রয়েছে আরসিবি।

অন্য দিকে, দারুণ ভাবে শুরু করেও লিগের মাঝপথে হঠাৎই ছন্দ হারায় কিংস ইলেভেন পঞ্জাব। ব্যাঙ্গালোরের সমসংখ্যক ম্যাচ খেলে ছয়টি ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পঞ্জাব। হার পাঁচটি ম্যাচে। এগারো ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দল।

পঞ্জাব টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচে কেকেআর এর বিরুদ্ধে চোট পাওয়া মুজিব উর রহমানের পরিবর্তে এই ম্যাচে পঞ্জাবের দলে ফিরতে পারেন ডেভিড মিলার। ময়াঙ্ক আগারওয়ালের পরিবর্তে প্রথম একাদশে ঢুকতে পারেন মনোজ তিওয়ারি।

পাশাপাশি গত ম্যাচে বল হাতে চরম ব্যর্থ বীরেন্দ্র সরনের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে চলেছেন অঙ্কিত রাজপুত।

মাস্ট উইন ম্যাচ জিততে পঞ্জাব দলে একাধিক পরিবর্তন আনার চিন্তা ভাবনা করলেও, উইনিং কম্বিনেশনে বদল আনতে চাইছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। নিজেদের শেষ ম্যাচে দাপটের সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলসকে তাদেরই ঘরের মাঠে হারায় ব্য়াঙ্গালোর। ফলে উইনিং কম্বিনেশনে কোনও বদল আনবেন না কোহলি, এমনটাই খবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+