কারা সুযোগ পেতে পারেন হায়দরাবাদ বনাম ব্য়াঙ্গালোর ম্যাচে, জেনে নিন
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

চলতি আইপিএলে ইতিমধ্য়েই ন'টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ব্যাঙ্গালোরের। কিন্তু হাইপ্রোফাইল আরসিবি ন'টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি ম্যাচে। হার ছয়টি ম্যাচে। এই মুহূর্তে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে ব্যাঙ্গালোর। এই পরিস্থিতিতে প্লে-অফের যে বিন্দুমাত্র আশাটুকু আছে তা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এই ম্যাচ। এই ম্যাচে যদি ব্যাঙ্গালোর হেরে যায়, তাহলে আনুষ্ঠানিক ভাবে প্লে-অফের রাস্তা বন্ধ হয়ে যাবে তাদের কাছে। তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলে রবিবার হায়দরাবাদ পৌছেছে বিরাটের আরসিবি। ক্লান্তি থাকায় ম্যাচে আগের দিন প্র্যাক্টিস করেনি ব্যাঙ্গালোর দল।
ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলে একটি পরিবর্তন আনতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। টিম সাউদির পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে মইন আলিকে।
এখনও পর্যন্ত ২০১৮ আইপিএলে একটি ম্যাচও খেলেননি মইন। তবে, দলের যা অবস্থা তাতে একটা সুযোগ নিঃসন্দেহে এই ইংলিশ অলরাউন্ডারের প্রাপ্য।
অন্য দিকে, পারফরম্যান্সের বিচারে পিছিয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে আরসিবিকে হারাতে পারলেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলবে এসআরএইচ।
এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদের দলটি। ন'টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। জয় সাতটি ম্যাচে এবং হার মাত্র দু'টি ম্যাচে। হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে রয়েছে চেন্নাই সুপার কিংস। তবে রান রেটের বিচারে শীর্ষে রয়েছে কেন উইলিয়ামসনের দল।
সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে বদল আনতে চান না অধিনায়ক কেন উইলিয়ামসন। একই দল ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামতে চাইছেন তিনি।
দলের অন্দরের খবর, হয়তো এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সন্দীপ শর্মাকে। তাঁর বদলে আসতে পারেন বাসিল থাম্পি। তবে তা চূড়ান্ত নয়।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে হায়দরাবাদের অধিনায়ক বলেন, 'এখনও আমাদের অনেকগুলি ম্য়াচ বাকি আছে। আমরা বিভিন্ন দিকে আরও উন্নতি করার চেষ্টা করছি।'
এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচ দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
পার্থিব পটেল, ব্রেন্ডন ম্যাকালাম, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মনদীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, মইন আলি, মুরুগান অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
সানরাইজার্স হায়দরাবাদ:
অ্যালেক্স হেলস, শিখর ধবন, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা












Click it and Unblock the Notifications