ফাইনাল ম্যাচে প্রথম একাদশে কাদের সুযোগ দিতে পারে চেন্নাই-হায়দরাবাদ, জেনে নিন

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ২০১৮ আইপিএলের এর ফাইনালে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে দু’টি পরিবর্তন আনতে পারে হায়দরাবাদ।

রবিবার ২০১৮ আইপিএলের ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে ক্রিকেট সমর্থকদের।

ফাইনাল ম্যাচে প্রথম একাদশে কাদের সুযোগ দিতে পারে চেন্নাই-হায়দরাবাদ, জেনে নিন

ফাইনাল জিততে মরিয়া দুই দল সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসও তৈরি মহারণের আগে।
এই আইপিএলে এর আগে তিন বার মুখোমুখি হলেও একবারও চেন্নাইকে হারাতে পারেনি হায়দরাবাদ। পরস্পর যে তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে সেই তিনটি ম্যাচেই জয়ের ধ্বজা উড়িয়েছে সিএসকে।
তবে, ফাইনালের আগে এই পরিসংখ্যানকে মাথায় রাখতে নারাজ দুই দলই।

চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে দলে কোনও পরিবর্তন আনতে চান না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেট টিম ধরেই হায়দরাবাদকে হারাতে বদ্ধপরিকর এমএসডি।

চেন্নাই নিজেদের দলে কোনও পরিবর্তন আনতে না চাইলেও পরিবর্তনের সুর সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। ফাইনাল ম্যাচে দলে দু'টি পরিবর্তন আনতে পারেন এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন। গত ম্যাচে মনীশ পান্ডের পরিবর্তে সুযোগ পেয়ে দীপক হুডা নিজের ঝলক দেখাতে পারেননি। এই ম্যাচে হুডার পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন মনীশ।

অন্য দিকে, হুডার মতোই গত ম্যাচে সুযোগ পাওয়া খালিল আহমেদ ভাল পারফর্ম করতে ব্যর্থ হন। খালিলের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন সন্দীপ শর্মা।

এক ঝলকে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ:

সানরাইজার্স হায়দরাবাদ:

শিখর ধবন, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, কর্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা

চেন্নাই সুপার কিংস:

ফাফ দু প্লেসি, শেন ওয়াটসন, সুরেশ রায়না, অম্বতি রায়ডু, এমএস ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+