চোখ রাখুন পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচের সম্ভাব্য একাদশে

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে ইন্দোরে হোলকার স্টেডিয়ামে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং রাজস্থান রয়্যালস।

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি রাজস্থান রয়্যালস। পর পর দুই ম্যাচ হেরে হঠাৎই লিগ তালিকায় পিছিয়ে পড়েছে প্রীতি জিন্টার। এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে হলে রাজস্থান রয়্যালস ম্যাচ জিততেই হবে কিংস ইলেভেন পঞ্জাবকে।

চোখ রাখুন পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচের সম্ভাব্য একাদশে

চলতি আইপিএলে আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পয়েছে পঞ্জাব। হার মাত্র তিনটি ম্যাচে। আট ম্যাচ থেকে দশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থস্থানে রয়েছে প্রীতি জিন্টার দল। এই পরিস্থিতিতে রাজস্থানকে হারিয়ে ফের এক বার লিগ টেবিলের উপরের দিকে উঠতে মরিয়া রবিচন্দ্রন অশ্বিনের দল।

পঞ্জাব টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ব্যাটিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখে দলে বেশ কিছু পরিবর্তন আনতে চাইছেন পঞ্জাব সারথী রবিচন্দ্রন অশ্বিন। মনোজ তিওয়ারির পরিবর্তে গত ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল যুবরাজ সিংকে। কিন্তু ব্যাট হাতে যুবরাজের খারাপ ফর্ম কিছুতেই যেন কাটছে না। পঞ্জাবের হয়ে গত ম্যাচে গুরুত্বপূর্ণ কোনও ভূমিকাই নিতে পারেননি যুবি। তাঁর বদলে এই ম্যাচে দলে ফেরানো হতে পারে বাংলার মনোজ তিওয়ারিকে।

গত ম্যাচে বিশেষ কিছু পারফর্ম করতে পারেননি মার্কাস স্টইনিস। তাঁর পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে অ্যারন ফিঞ্চকে। পাশাপাশি অক্ষর পটেলের জায়গায় দলে ফিরতে পারেন মোহিত শর্মা।
অন্য দিকে, পঞ্জাবের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে প্রতিটি ম্যাচেই জিততে হবে।

পর পর দু'ম্যাচ হেরে অনেকাই কোণঠাসা দু'বছর নিবার্সন কাটিয়ে ফেরা রাজস্থান রয়্যালস। পঞ্জাবের সমসংখ্যক ম্যাচ খেলে রাজস্থানের পয়েন্ট মাত্র ছয়। তিনটি ম্যাচে জয় পেলেও হারতে হয়েছে পাঁচটি ম্যাচে। এই পরিস্থিতিতে আর একটি ম্যাচ হারলেই নিজেদের কাজটা অনেকটাই কঠিন করে ফেলবে অজিঙ্ক রাহানের দল। বিষয়টা বেশ ভাল মতোই জানেন জাতীয় দলের এই ক্রিকেটার। তাই এই ম্যাচ থেকেই জয়ের ছন্দে ফিরতে চাইছেন তিনি। রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর দল অপরিবর্তিত রেখেই কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে নামতে চাইছেন অজিঙ্ক রাহানে।

এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ

কিংস ইলেভেন পঞ্জাব:

কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, অ্যারন ফিঞ্চ, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান

রাজস্থান রয়্যালস:

অজিঙ্ক রাহানে, ডি'আরসি শর্ট, সঞ্জু স্যামসন, জস বাটলার, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠী, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রে আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকট, ধবল কুলকার্নি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+