টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবির
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। দলে দু'টি পরিবর্তন এনেছেন বিরাট।
আজ মরণ-বাঁচন লড়াইয়ে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। দলে দু'টি পরিবর্তন এনেছেন বিরাট। মুরুগান অশ্বিনের বদলে এই ম্যাচে সুযোগ পয়েছেন মনন ভোরা এবং ব্র্যান্ডান ম্যাকালামের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি।
তবে, আরসিবি দলে পরিবর্তন আনলেও প্রথম একাদশে বদল আনেননি হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
২০১৮ আইপিএলে এখনও পর্যন্ত ন'টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ব্যাঙ্গালোরের। কিন্তু হাইপ্রোফাইল আরসিবি ন'টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি ম্যাচে। হার ছয়টি ম্যাচে। এই মুহূর্তে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে ব্যাঙ্গালোর। এই পরিস্থিতিতে প্লে-অফের যে বিন্দুমাত্র আশাটুকু আছে তা বাঁচিয়ে রাখতে জিততেই হবে আজকের ম্যাচ। আজ যদি বিরাটের দল হেরে যায় তাহলে আইপিএলের প্লে-অফে থেকে এক প্রকার ছিটকে যাবে বিরাট কোহলির দল। নির্ভর করতে হবে অন্যান্য় দলের পারফরম্যান্সের উপর।
অন্য দিকে, ঘরের মাঠে আজকের ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।
এক নজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
পার্থিব পটেল, মনন ভোরা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মনদীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, মইন আলি, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
সানরাইজার্স হায়দরাবাদ:
অ্যালেক্স হেলস, শিখর ধবন, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা












Click it and Unblock the Notifications