টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবির
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিততে মরিয়e আরসিবি। অন্য দিকে, এই ম্যাচ জিতে জয়ের রাস্তায় ফিরতে চাইছে শ্রেয়াস আইয়ারের দিল্লি।
ফিরোজ শাহ কোটলায় আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি।
এদিনের ম্যাচে দলে নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানেকে সুযোগ গিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএল খেলবেন সন্দীপ। দলে এসেছেন জুনিয়ার ডালাও।
অন্য দিকে, মনন ভোরার পরিবর্তে ব্যাঙ্গালোরের দলে এসেছেন সারফরাজ খান।
দিল্লি ডেয়ারডেভিলস প্লে-অফের লড়াই থেকে এক প্রকার ছিটকে গেলেও এখনও অঙ্কের বিচারে টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার। সেক্ষেত্রে এই ম্যাচ জিততেই হবে বিরাটের দলকে।
অন্য দিকে, দিল্লির আশা অনেক যদি-কিন্তুর উপর নির্ভরশীল হলেও হাল ছাড়তে নারাজ তরুণ অধিনায়ক দিল্লি ডেয়ারডেভিলস। এখন দেখার মাস্ট উইন ম্যাচে শেষ হাসি হাসে কোন দল।
এক ঝলকে দেখে নেওয়া যাক কারা খেলছেন দুই দলে আজকের ম্যাচে
দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শ, জেসন রয়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, হর্ষল পটেল, অভিষেক শর্মা, অমিত মিশ্র, সন্দীপ লামচানে, জুনিয়ার ডালা, ট্রেন্ট বোল্ট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
পার্থিব পটেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মননদীপ সিং, মইন আলি, সরফরাজ খান, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল, কলিন ডি গ্র্যান্ডহোম












Click it and Unblock the Notifications