গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। লিগ টেবিলের যা অবস্থা তাতে দুই দলের কাছেই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ।

চলতি আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। দুই দলের কাছেই এই ম্যাচ মাস্ট উইন গেম।

 গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে

এই ম্যাচে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে। দলে একাধিক পরিবর্তন এনেছেন রাহানে। প্রথম একাদশে ফিরেছে ডি আরসি শট, শ্রেয়াস গোপাল এবং ধবল কুলকার্নি।

রাজস্থান রয়্যালস দলে একাধিক পরিবর্তন আনলেও, নিজেদের প্রথম একাদশে একটিও পরিবর্তন আনেননি মুম্বই ইন্ডিয়ান্স।

এই ম্যাচে যে দল জিতবে, সেই দলই এগিয়ে যাবে প্লে-অফের লড়াইয়ে।

দু'টি দলই এই মুহূর্তে একই বিন্দুতে দাঁড়িয়ে। ১১টি ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই ১০। দু'টি দলই জিতেছে ৫টি করে ম্যাচ। হেরেছে ৬টি ম্যাচে। কিন্তু রান রেটের বিচারে রাজস্থানের থেকে এক ধাপ উপরে রয়েছে মুম্বই।

লিগ টেবিলের পঞ্জমস্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস রয়েছে ষষ্ঠস্থানে। ফলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে দুই দলকে।

এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেয়েছেন আজকের ম্যাচে

মুম্বই ইন্ডিয়ান্স:

সূর্যকুমার যাদব, এভিন লুইস, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, জেপি ডুমিনি, ক্রুণাল পান্ডিয়া, বেন কার্টিং, মিচেল ম্যাকলানেঘান, যশপ্রীত বুমরা, ময়াঙ্ক মারকান্ডে

রাজস্থান রয়্যালস:

অজিঙ্ক রাহান, জস বাটলার, ডি আরসি শর্ট, সঞ্জু স্যামসন,বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রে আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকট, ধবল কুলকার্নি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+