টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার।
শুক্রবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। গত ম্যাচের দল থেকে একটি পরিবর্তন করেছেন রোহিত। গত ম্যাচে চোটের কারণে না খেলা এভিন লুইস ফিরেছেন কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। লুইসকে দলে জায়গা করে দিতে প্রথম একাদশের বাইরে রয়েছেন কিরন পোলার্ড।

অন্য দিকে, গত ম্যাচের দল থেকে দলে তিনটি পরিবর্তন করেছেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। প্রথম একাদশে ফেরানো হয়েছে যুবরাজ সিংহ, মার্কস স্টইনিস এবং অক্ষর পটেলকে।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২০টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১০টি ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং ১০টি ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পঞ্জাব। এখন দেখার এই ম্যাচ জিতে কে এগিয়ে যায় দুই দলের দ্বৈরথে।
এক ঝলকে দেখে নিন কারা খেলছেন এই দুই দলে আজকের ম্যাচে
কিংস ইলেভেন পঞ্জাব:
কেএল রাহুল, ক্রিস গেইল, ময়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, যুবরাজ সিং, মার্কাস স্টইনিস, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান
মুম্বই ইন্ডিয়ান্স:
সূর্যকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিষান, রোহিত শর্মা, জেপি ডুমিনি, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, বেন কার্টিং, মিচেল ম্যাকলানেঘান, যশপ্রীত বুমরা, মায়াঙ্ক মারকান্ডে












Click it and Unblock the Notifications