ওয়াংখেড়ের মহারণের আগে দেখে নিন কোন পথে ২০১৮ আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস

রবিবার ২০১৮ মেগা ফাইনালে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। গোটা আইপিএলে দাপটের সঙ্গে খেলেছে ২০১৮ আইপিএলের অন্যতম দাবিদার চেন্নাই সুপার কিংস।

দীর্ঘ দু'বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেই চমক দিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৮ আইপিএলের ফাইনালে পৌছেছে চেন্নাই সুপার কিংস। দলের গড় বয়স বেশি থাকায় প্রথম দিকে চেন্নাই সুপার কিংসকে বৃদ্ধদের দল বলে কটাক্ষ করে বহু ক্রিকেট সমর্থকই। কিন্তু যত দিন গড়িয়েছে ততই নিজেদের অভিজ্ঞতার উপর ভর করে একের পর এক দলকে অবলীলায় হারিয়েছে দু'বছর নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা সিএসকে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দারুণ মেজাজে দেখা যায় চেন্নাইকে।
মুম্বইয়ের ওয়াংখেড়েতে ২০১৮ আইপিএল ফাইনালের আগে দেখে নিন কোন পথে ফাইনালে পৌছল চেন্নাই সুপার কিংস।

ওয়াংখেড়ের মহারণের আগে দেখে নিন কোন পথে ২০১৮ আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস

ম্যাচ ১, দুই বছর পর আইপিএলের মঞ্চে ফিরেই জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস। ডোয়েন ব্র্যাভোর দুরন্ত ইনিংসের উপর ভর করে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়ে দেয় সিএসকে।

ম্যাচ ২, দ্বিতীয় ম্যাচেও নিজেদের জয়ের ধারা বজায় রাখে চেন্নাই সুপার কিংস। কেকেআরকে ৫ উইকেটে হারিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল।

ম্যাচ ৩, নিজেদের তৃতীয় ম্যাচে ২০১৮ আইপিএলে প্রথম হারের মুখ দেখতে হয় চেন্নাই সুপার কিংসকে। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৫ রানে হেরে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

ম্যাচ ৪, পরের ম্যাচেই দুরন্ত ভঙ্গিতে ফিরে আসে সিএসকে। রাজস্থা রয়্যালসের বিরুদ্ধে ৬৪ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই।

ম্যাচ ৫, জয়ের ধারা বজায় থাকে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও। কেন উইলিয়ামসনের দলকে ৪ রানে হারিয়ে দেয় চেন্নাই।

ম্যাচ ৬, এই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস।

ম্যাচ ৭, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিরতি ম্যাচে হারের মুখ দেখতে হয় চেন্নাই সুপার কিংসকে। রোহিত শর্মার দলের কাছে আট উইকেটে হেরে যায় চেন্নাই।

ম্যাচ ৮, মুম্বইয়ের বিরুদ্ধে হারলেও পরের ম্যাচেই জয়ের রাস্তা খুঁজে পায় দিল্লি ডেয়ারডেভিলস। ১৩ রানে দিল্লিকে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস।

ম্যাচ ৯, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ৬ উইকেটে হারতে হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে।

ম্যাচ ১০, শাহরুখ খানের দলের বিরুদ্ধে হারতে হলেও পরের ম্যাচেই জয়ের সরণীতে ফেরে চেন্নাই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস।

ম্যাচ ১১, রাজস্থান রয়্যালস ৪ উইকেটে চেন্নাইকে হারিয়ে দেয় তাদের একাদশ তম ম্যাচে।

ম্যাচ ১২, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিরতি ম্যাচে উইলিয়ামসনের দলের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখে সিএসকে। এসআরএইচকে হারিয়ে দেয় ৮ উইকেটে।

ম্যাচ ১৩, এই ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বড় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। ধোনির দলকে ৩৪ রানে হারিয়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস।

ম্যাচ ১৪, লিগে নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস।

কোয়ালিফায়ার ১, প্রথম কোয়ালিফায়র ম্যাচেও জয়ের ধারা বজায় রাখে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা দুরন্ত পারফরম্যান্সে ম্যাচ বেড় করে নেওয়ার চেষ্টা করলেও একক দক্ষতায় সিএসকে-কে ম্যাচ জিতেয়ে মাঠ ছাড়েন ফাফ দু প্লেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+