মাঠের মাঝে ভাঙড়ার তালে মাতলেন বিরাট-শিখর
এসেক্সের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচের ফলাফল প্রত্যাশা মত না হলেও, মাঠের মধ্যে খোশ মেজাজেই দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং শিখর ধবনকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে প্র্যাক্টিস ম্যাচটা ভাল জায়নি ভারতের। এসেক্সের অনভিজ্ঞ ক্রিকেটারদেরই ১০ তুলতে ব্যর্থ হয়েছে ভারতীয় বোলিং লাইআপ। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে লড়াইটা যে বেশ কঠিন হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে, ফলাফল প্রত্যাশা মত না হলেও, মাঠের মধ্যে খোশ মেজাজেই দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং এই প্র্যাক্টিস ম্যাচে সব থেকে খারাপ পারফর্ম করা শিখর ধবন। মাঠে নামার আগে নাচের মুদ্রায় দেখা গেল এই দুই ক্রিকেটাকরকে।
এসেক্স ক্রিকেটের তরফ থেকে টুইট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভাঙড়ার তালে মজে উঠেছেন বিরাট কোহলি এবং শিখবর ধবন। বিরাট এই প্র্যাক্টিস ম্যাচে রান পেলেও দুই ইনিংস মিলিয়ে শিখরের সংগ্রহ শূন্য। তবে, মাঠের মধ্যে নাচের তালে কোনও খামতি ছিল না শিখরের। তবে, সেই নাচের মুহূর্ত যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

Two @BCCI players have enjoyed their time at Chelmsford!

Well played, @imVkohli & @SDhawan25! 👏👏👏#ESSvIND pic.twitter.com/Uz8W7p2xoh
— Essex Cricket (@EssexCricket) July 27, 2018

Click it and Unblock the Notifications