বোর্ডের মসনদে সৌরভের দলে আর কারা রয়েছেন, দেখে নিন
মসনদে সৌরভ! বিশ্বের সবচেয়ে ধনীতম ক্রিকেট বোর্ডের শীর্ষ সিংহাসনে বসতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার তাঁক তাঁর মনোনয়ন জমা দেওয়া নিয়ে তীব্র জল্পনা শুরু হয়।
মসনদে সৌরভ! বিশ্বের সবচেয়ে ধনীতম ক্রিকেট বোর্ডের শীর্ষ সিংহাসনে বসতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার তাঁর মনোনয়ন জমা দেওয়া নিয়ে তীব্র জল্পনা শুরু হয়। এরপর সোমবার বোর্ডের মুম্বইয়ের অফিসে মনোনয়ন জমা দেন মহারাজ।
সেই সঙ্গে সৌরভের প্রশাসক টিমেরও নাম জমা পড়েছে। সৌরভের মনোনয়ন জমা দেওয়ার সময় বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীনিবাসন, নিরঞ্জন সাহ ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এদিনই নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল।

একনজরে দেখে নিন বোর্ডের টিম
সভাপতি পদে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সচিব পদে দায়িত্ব সামলাতে দেখা যাবে অমিত শাহের পুত্র জয় শাহকে। এর আগে গুজরাত ক্রিকেট সংস্থার সহকারী সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন জয়। ক্রিকেট প্রশাসক হিসেবে সফল জয়।
যৌথ সচিব হিসেবে সৌরভের সঙ্গে কাজ করবেন জয়েস জর্জ। কেরালা ক্রিকেট সংস্থার সদস্য ছিলেন তিনি। বোর্ডে এবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন জর্জ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দলের ম্যানেজারের পদ সামলেছেন তিনি। কোষাধক্য পদ সামলাতে পারেন অরুন সিং ধুমাল। আর আইপিএল চেয়ারম্যান হতে পারেন ব্রীজেশ প্যাটেল।












Click it and Unblock the Notifications