দিওয়ালিতে ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, ভারতীয় ক্রিকেটারদের সেরা হলিডে ডেস্টিনেশনগুলি দেখে নিন

দিওয়ালিতে লম্বা ছুটি। ছুটির ঘন্টা পড়তেই ভাবছেন কোথায় ঘুরতে যাবেন। একঝলকে ভারতীয় ক্রিকেটারদের পছন্দের হলিডে ডেস্টিনেশনগুলি দেখে নিন। পছন্দ হলে এখান থেকে কোনও একটা ট্যুর সেরে ফেলতে পারেন!

দিওয়ালিতে লম্বা ছুটি। ছুটির ঘন্টা পড়তেই ভাবছেন কোথায় ঘুরতে যাবেন। একঝলকে ভারতীয় ক্রিকেটারদের পছন্দের হলিডে ডেস্টিনেশনগুলি দেখে নিন। পছন্দ হলে এখান থেকে কোনও একটায় ট্যুর সেরে ফেলতে পারেন!

কোহলি-অনুষ্কার সেরা হলিডের জায়গা

একজন ক্রিকেটে ব্য়স্ত, অন্যজন সিনেমার শ্যুটিংয়ে। সিডিউল মিলিয়ে দুজনের একসঙ্গে খুব একটা ঘুরতে যাওয়া হয়না। যদিও ক্রিকেটেসূচির ফাঁকে অনুষ্কা নিজের প্ল্যানিং থেকে সময় বার করে বিরাটের সঙ্গে বেড়াতে ভালোবাসেন। ঠিক যেমনটা আমরা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে দেখেছি। ফ্রি টাইমে ভারতের এই জুটিকে সমুদ্রসৈকতে বহুবার এনজয় করতে দেখা গিয়েছে। তবে দু'জনের পছন্দের হলিডে ডেস্টিনেশন কিন্তু বার্সেলোনা। অনুষ্কার আবার বিশেষ পছন্দ সুইজারল্যান্ড কিংবা ফিনল্যান্ড। পকেট সঙ্গ দিলে আপনিও ঘুরে আসুন বিরুষ্কা জুটির পছন্দের এই সব জায়গায়।

রোহিত-রীতিকা

ভারতের সীমিত ওভারের অধিনায়ক রোহিতও ঘুরতে ভালোবাসেন। তবে রোহিত-রীতিকা জুটির পছন্দ একটু আলাদা। জুটির পছন্দ ইতালি, মানে ঐ ইউরোপের বিভিন্ন জায়গায় ঘোরার লোভ সামলাতে পারেন না দু'জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও এই কাপলের বেশ পছন্দের।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

ক্রিকেট ঈশ্বর সচিনের পছন্দের জায়গা ইংল্যান্ড। ক্রিকেট ছাড়ার পর হাতে সময় রয়েছে। ব্য়স্ততার ফাঁকে একটু গুছিয়ে উঠতে পারলেই উইম্বলডনে ম্যাচ দেখতে ছুটে যান। বরাবরই সচিনের কাছে ইংল্যান্ড, ম্যাঞ্চেস্টার খুব পছন্দের জায়গা

মহেন্দ্র সিং ধোনি

বিশ্বকাপের পর দেশে ফিরে ব্যস্ততার ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন ধোনি। সেখানে গল্ফ খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া ঘনিষ্টমহল সূত্রের খবর, ধোনি বরাবরই কোলাহল থেকে দূরে থাকতে পছন্দ করেন বলে শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে ঘুরতে যেতে পছন্দ করেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সচিনের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইংল্যান্ডে ঘুরতে ভালোবাসেন। কিছুদিন আগে মেয়েকে অক্সফোর্ডে ভর্তি করাতে গিয়ে পরিবারের সঙ্গে মিনি ট্রিপ সেরে ফেলেছেন। এছাড়া ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জে ভ্রমণ সৌরভের খুব পছন্দের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+