IPL 2022: এলিমিনেটরে এই পাঁচ ক্রিকেটারের দিকে নজর থাকুক, যে কোনও মুহূর্তে এঁরাই বদলে দেবে ম্যাচের ভাগ্য

IPL 2022: এলিমিনেটরে এই পাঁচ ক্রিকেটারের দিকে নজর থাকুক, যে কোনও মুহূর্তে এঁরাই বদলে দেবে ম্যাচের ভাগ্য

বুধবার আইপিএল-এর এলিমিনেটরে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। দুই দলের কাছেই এই ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তা খোলা নেই। যেই দল জিতবে সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের, অপর দিকে পরাজিত দলকে কেটে ফেলতে হবে বাড়ি ফেরার টিকিট। এক নজরে দেখে নিন এই ম্যাচে কোন কোন ক্রিকেটারের দিকে নজর রাখবেন।

কে এল রাহুল:

কে এল রাহুল:

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ম্যাচে নজর রাখতেই হবে কে এল রাহুলের দিকে। সঞ্জীব গোয়েঙ্কার দলকে এত দূর পর্যন্ত নিয়ে আসার প্রধাণ কাণ্ডারী দলটির অধিনায়ক রাহুল। চলতি আইপিএব-এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।

ফাফ ডু প্লেসিস:

ফাফ ডু প্লেসিস:

এই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম সেরা ব্যাটার ফাফ ডু প্লেসিস। আরসিবির জার্সিতে প্রথম মরসুমে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এই ম্যাচে আরসিবি'কে ভাল কিছু করে দেখাতে হলে ফাফের মস্তিস্ক ঝলসানোর পাশাপাশি জরুরি তাঁর ব্যাটের কথা বলা।

বিরাট কোহলি:

বিরাট কোহলি:

চলতি আইপিএল-এ একেবারেই ছন্দে নেই বিরাট কোহলি। দলের বোঝা হয়ে উঠেছেন তিনি, তবুও নামটা য়ে বিরাট কোহলি! বাদ দেওয়ার সাহস দেখানো যায় না। যে কোনও দিনই ঝলসে উঠতে পারেন তিনি। ইডেন গার্ডেন্স এমনিতে পয়া মাঠ বিরাটোর। এই ম্যাচে তিনি যদি হারানো ফর্ম ফিরে পান অবাক হওয়ার থাকবে না। এই ম্যাচে বিরাট কেমন খেলেন সেই দিকে নজর দিতেই হবে।

কুইন্টন ডি কক:

কুইন্টন ডি কক:

ছন্দ এবং কুইন্টন ডি কক, যেন একে অপরের পরিপূরক। ছন্দে সব সময়েই থাকেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চলতি আইপিএল-এ ১৪ ম্যাচে ৫০২ রান করেছেন তিনি। একটি শতরান এবং পাঁচটি অর্ধ শতরান এই মরসুমে নিজের নামে করেছেন তিনি। এই মরসুমে এই প্রোটিয়া ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৪৯.৪।

মার্কাস স্টইনিস:

মার্কাস স্টইনিস:

মার্কাস স্টইনিসকে এই ম্যাচে নজের রাখতেই হবে। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। ব্যাট এবং বল- উভয় বিভাগেই নিজের ছাপ ছাড়তে পারেন স্টইনিস। নিজের দিনে এই ম্যাচ উইনার ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন প্রতিপক্ষের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+