Shane Warne: এক ঝলকে কিংবদন্তি শেন ওয়ার্নের সেরা পাঁচটি রেকর্ড

এক ঝলকে কিংবদন্তি শেন ওয়ার্নের সেরা পাঁচটি রেকর্ড

এক দশের উপর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শেন ওয়ার্ন। পেশাদার ক্রিকেট থেকে নিজেকে বহু দিন সরিয়ে নিলেও তাঁর কিংবদন্তি এখনও ঘুরে বেরায় ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।

অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম নক্ষত্র শুধু নিজের দেশকেই সাফল্যের শিখরে নিয়ে যাননি, নিজের দক্ষতার মধ্যে দিয়ে ক্রিকেট খেলাটাকেই নিয়ে গিয়েছেন অন্য স্তরে। তাঁর বোলিং এবং সাফল্য আজও অনুপ্রাণিত করে অসংখ্য তরুণ সহ আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটারদের। বল'কে কথা বলাতে পারতেন ওয়ার্ন। তাঁর ইশিরায় নাচতো বল, প্রাণহীন গোলক বস্তুটির মধ্যে কী ভাবে প্রাণের সঞ্চার করতে হয়, তা খুব ভাল মতো জানতেন ওয়ার্ন। তাঁর মতো ক্রিকেট বলকে কথা বলানোর ক্ষমতা খুব কমজন স্পিনারেরই ছিল। আধুনিক ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিন, ধনঞ্জয় ডি সিলভা, ন্যাথন লিয়ঁ-এর মতো তারকা থাকলেও তাঁরা কেউই ওয়ার্নের রেকর্ডের ধারের কাছে নেই।

দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এমন বহু রেকর্ড তাঁর রয়েছে যা আজ পর্যন্ত ছুঁয়ে দেখা তো দূর অস্ত্, তার কাছাকাছি পৌঁছনোর কথাও ভাবতে পারেন না বর্তমানে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলা বোলাররা। এক ঝলকে দেখে নিন ওয়ার্নারের বেশ কিছু অনন্য রেকর্ড।

অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী:

অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী:

আপনারা প্রত্যেকেই জানেন টেস্ট ক্রিকেটে ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের দখলে। যা এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার উইকেট সংগ্রহকারী দ্বিতীয় বোলার তিনিই। অস্ট্রেলিয়ার জার্সিতে সর্ব কালের সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বাধিক বার এক ইনিংসে পাঁচ উইকেট সংগ্রহকারী:

অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বাধিক বার এক ইনিংসে পাঁচ উইকেট সংগ্রহকারী:

একাধিক রেকর্ডের মালিক ওয়ার্ন যে অস্ট্রেলিয়ার জার্সিতে এক ইনিংসে সর্বাধিক পাঁচ উইকেট অর্জনের রেকর্ড গড়বেন তাতে অবাক হওয়ার কিছু নেই। মোট ৩৭ বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন এবং ওডিআই ক্রিকেটে এক বার এই নজির গড়়েছেন। মোট ৩৮ বার এক ইনিংসে পাঁচ উইকেট তিনি নিয়েছেন।

লেগ স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট:

লেগ স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট:

লেগ স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি শেন ওয়ার্ন।

প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০ টেস্ট উইকেট:

প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০ টেস্ট উইকেট:

শ্রীলঙ্কার কিংবদন্তি মুথিয়া মুরলীধরণ সর্বোচ্চ উইকেটশিকারি হলেও প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০টি টেস্ট উইকেট সংগ্রহ করেন শেন ওয়ার্ন। ২০০৬ অ্যাশেজের চতুর্থ টেস্টে মেলবোর্নে এই নজির গড়েছিলেন তিনি।

একমাত্র কোচ-অধিনায়ক যিনি আইপিএল জিতেছেন:

একমাত্র কোচ-অধিনায়ক যিনি আইপিএল জিতেছেন:

আইপিএল-এর প্রথম সংস্করণে রাজস্থান রয়্যালসের কোচ এবং অধিনায়ক দু'টি দায়িত্ব সামলেছিলেন শেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বে এবং কোচিং-এ ২০০৮ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যালসরা। একমাত্র ক্রিকেটার হিসেবে এই নজির এখনও পর্যন্ত রয়েছে ওয়ার্নারের দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+