শার্টলেস শামি-হাসিন! ভারতীয় ক্রিকেটারের সঙ্গে অন্তরঙ্গ মূহূর্ত ফাঁস! তবে কি দুজনে এবার একসঙ্গে?

শার্টলেস শামি-হাসিন! ভারতীয় ক্রিকেটারের সঙ্গে অন্তরঙ্গ মূহূর্ত ফাঁস! তবে কি দুজনে এবার একসঙ্গে?

শামির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! যে অভিযোগ এনে ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিলেন স্ত্রী হাসিন জাহান। ভারতীয় পেসার শামির বিরুদ্ধে পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করে বধূ-নির্যাতন ও ক্রিকেট সফরে গিয়ে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছিলেন হাসিন। মানসিক ও শারীরিক নির্যাতনেরও অভিযোগে তুলেছিলেন তিনি। সেই নিয়ে আজও মামলা চলছে। এবার হঠাৎ করেই শামির সঙ্গে এক পুরনো ছবি পোস্ট করলেন জাহান। তাহলে শামি-হাসিন কি এবার একসঙ্গে নাকি ফের কথার লড়াই!

অভিযোগের পর দুবছর পার

অভিযোগের পর দুবছর পার

হাসিনের অভিযোগে শামির বিরুদ্ধে আইনি মামলা শুরু হয়। আর এই অভিযোগকে কেন্দ্র করেই শামি ও হাসিনের মধ্যে সম্পর্কে চিড় ধরে। ২০১৮ সালের সেই অভিযোগের পর দু'বছর কেটে গিয়েছে।এখনও কোনও মীমাংসা হয়নি। এর মাঝেই হঠাৎ করেই এবার শামির সঙ্গে এক ছবি পোস্ট করে ফের পুরনো ক্ষত খুঁচিয়ে দিলেন হাসিন জাহান।

কেরিয়ার নিয়ে ব্যস্ত

কেরিয়ার নিয়ে ব্যস্ত

শামির সঙ্গে আইনি পথে সম্পর্ক ছিন্ন না হলেও, অভিযোগ পাল্টা অভিযোগে দুজনের মধ্যে মনের দেওয়ালে গভীর ফাটল ধরে। যারপর সেই ফাটল আর জোড়া লাগেনি। এরপর শামি ক্রিকেটে ও হাসিন মডেলিং নিয়ে ব্য়স্ত হয়ে পড়েন। মডেলিংয়ের ফাঁকে মাঝে মধ্যেই ফ্যানেদের আনন্দ দিতে ভিডিও বানিয়ে মজা দেন জাহান। চটুল গান কাঁটা লাগাতে নেচে একটি ভিডিও তৈরি করেন কিছুদিন আগে শামি ভক্তদের রোষের মুখেও পড়েন তিনি।

শামির সঙ্গে কোন পোস্ট হাসিনের

শামির সঙ্গে কোন পোস্ট হাসিনের

শামি- হাসিনের সম্পর্কে অনেকদিন ছেদ পড়েছে। এবার করোনা লকডাউনের মাঝে পুরনো ক্ষত আবার খুঁচিয়ে দিলেন হাসিন। ইনস্টাগ্রামে হটাৎ করেই হাসিন একটি পুরনো ছবি পোস্ট করেছেন। ছবিতে শামি ও হাসিন মডেল হিসেবে রয়েছেন। ছবি দেখে বুঝে নিতে অসুবিধে হয় না, এছবি দুজনের কেরিয়ারের একেবারে গোড়ার দিকের ছবি।

শামিকে খোঁচা হাসিনের

শামিকে খোঁচা হাসিনের

পোস্টে শামিকে খোঁচা দিয়ে হাসিন ক্যাপশনে লিখেছেন, 'যখন তুমি কিছুই ছিলে না তখন আমি পবিত্র ছিলাম। যখন তুমি অনেক কিছু হয়ে গিয়েছ তখন সেই আমি অপবিত্র হলাম। মিথ্যের বোরখা দিয়ে সত্যকে কোনও দিনও ঢেকে রাখা যায়নি। কুমিরের কান্না দিয়ে খুব কম সময়ের জন্যই পিঠ বাঁচানো যায়।' পোস্টের ইঙ্গিত যে সেই দুবছর আগের গার্হস্থ্য হিংসার অভিযোগ তা বুঝে নিয়ে নেটিজেনরা অসুবিধে হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+