এবার দিল্লির দ্বারস্থ হাসিন, খেলতে দিতে চান না শামিকে
হাসিন জাহান দিল্লি ডেয়ারডেভিলসের সিইও-র সঙ্গে দেখা করলেন, আইপিএল খেলা থেকে আটকাতে চেষ্টা
বল বিকৃতি কাণ্ডের জেরে শিরোনাম থেকে সরে গিয়েছিল হাসিন জাহান- মহম্মদ শামি কাণ্ড। কিন্তু হাসিন চুপ করে বসে থাকার পাত্রী নেই তা বুঝিয়ে দিলেন।

বোর্ডের দুর্নীতিদমন শাখা তদন্ত করে শামির বিরুদ্ধে তদন্তে কোনও কিছুই পায়নি। তারপরেই বিসিসিআই শামিকে বোর্ডের চুক্তিও ফিরিয়ে দিয়েছে। ফলে দেশের হয়ে ও আইপিএল খেলাতে কোনও বাধা নেই শামির। কিন্তু হাসিন মানতে নারাজ এই সত্য। আবার তিনি শামির খেলা আটকাতে আসরে নেমে পড়লেন। এবার দিল্লি ডেয়ারডেভিলসের সিইও-র সঙ্গে দেখা করলেন হাসিন।
দিন কয়েক আগে রোড অ্যাক্সিডেন্টের শিকার হন মহম্মদ শামি। তখন নিজের মেয়েকে নিয়ে আহত শামির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাসিন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়েকেও। সেখানে শামি হাসিনকে আরও একবার জানিয়ে দেন সবকিছুর নিষ্পত্তি হবে আদালতেই। তবে মেয়ের সঙ্গে সময় কাটান তিনি। তবে হাসিন যে চুপ করে বসে নেই তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন তিনি।
দিল্লি ডেয়ারডেভিলসের সিইও হেমন্ত দুয়ার সঙ্গে দেখা করেন তিনি। শামি যাতে আইপিএল-এ খেলতে না পারেন, সে ব্যাপারেই অনুরোধ করেন তিনি। পাশাপাশি বোর্ডের কার্যনির্বাহী সভাপতি সি কে খান্নার সঙ্গে। সিকে খান্না জানিয়েছেন, এটা ব্যক্তিগত বিষয়। তার সঙ্গে বোর্ডের চুক্তিতে থাকা খেলোয়াড়ের খেলার কোনও সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications