Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ধোনি-কুম্বলে অসাধারণ, তবে সেরা নেতা সৌরভ', সোজাসাপ্টা হর্ষ ভোগলে

'ধোনি-কুম্বলে অসাধারণ, তবে সেরা নেতা সৌরভ', সোজাসাপ্টা হর্ষ ভোগলে

ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি কিংবা ইস্পাত-কঠিন অনিল কুম্বলে নন, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক বাছলেন ধারাভাষ্যকার তথা অনেক যুদ্ধের সাক্ষী হর্ষ ভোগলে। নিজের দাবির স্বপক্ষে যুক্তিও দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেট বিশেষজ্ঞ।

সৌরভের পরিসংখ্যান

সৌরভের পরিসংখ্যান

২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে আসে বৈপ্লবিক পরিবর্তন। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দেন মহারাজ। ৭৬টি ম্যাচ জেতে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জেতে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় আসে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল।

ধোনির পরিসংখ্যান

ধোনির পরিসংখ্যান

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে গড়া যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশীষ নেহরা, বীরেন্দ্র শেহওয়াগ সম্বৃদ্ধ এক শক্তিশালী ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজেও মহারাজের হাতে গড়া বললে ভুল হবে না। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারদের পেয়ে ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন মাহি। দেশকে ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিও তুলে দিয়েছেন এমএস। তুলনামূলক বেশিদিন দেশের অধিনায়ক থাকা ধোনি ৬০টির মধ্যে ভারতীয় দলকে ২৭টি টেস্ট ম্যাচে জয় এনে দিয়েছেন। অন্যদিকে এমএস-র নেতৃত্বে ১৯৯টি ওয়ান ডে-র মধ্যে ১১০টিতে জিতেছে ভারত। ৭২টি টি-টোয়েন্টির মধ্যে ৪১টি ম্যাচে দেশকে জয় উপহার দিয়েছেন মাহি।

দ্রাবিড়ের পরিসংখ্যান

দ্রাবিড়ের পরিসংখ্যান

মাত্র দুই বছর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলেছেন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্বে ২৫টি টেস্ট ম্যাচের ৮টিতে জয় হাসিল করেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো অধিনায়ক দ্রাবিড়ের অন্যতম সেরা নজির। ৭৯টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়ে ভারতকে ৪২টি ম্যাচ জিতিয়েছেন রাহুল দ্রাবিড়। যদিও ২০০৭ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার ঘটনা নেতা দ্রাবিড়ের কেরিয়ারে কালো দাগ বলা চলে।

কুম্বলের পরিসংখ্যান

কুম্বলের পরিসংখ্যান

ভারতীয় দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন অনিল কুম্বলে। ৩টি ম্যাচে জয় হাসিল করতে পারলেও ৫টিতে হার হজম করতে হয়েছে তাঁকে। ভারতীয় দলকে মাত্র ১টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দেন জাম্বো। সেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি

বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এখনও পর্যন্ত মোট ৫৫টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে ৩৩টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারতকে ৮৯টি ওয়ান ডে-র মধ্যে ৬২টি ম্যাচ জিতিয়েছেন নেতা বিরাট।

কী বললেন হর্ষ ভোগলে

কী বললেন হর্ষ ভোগলে

ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলের কথায়, গত ২০ বছরে দুর্দান্ত এবং সুনিপুণ অধিনায়কদের দেখেছে ভারতীয় ক্রিকেট। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে বিরাট কোহলি, প্রত্যেকেই টিম ইন্ডিয়াকে তাঁদের মতো করে পরিচালনা করেছেন বলেও জানিয়েছেন হর্ষ ভোগলে। তবে তাঁদের মধ্যে সেরা যে বাংলার মহারাজ, তা অকপটে স্বীকার করেছেন অনেক যুদ্ধের সাক্ষী এই ক্রিকেট ধারাভাষ্যকার।

কেন সেরা সৌরভ

কেন সেরা সৌরভ

এই প্রশ্নের উত্তরে অস্ট্রেলিয় লেজেন্ড অ্যালেন বর্ডারের প্রসঙ্গ টেনে এনেছেন হর্ষ ভোগলে। বলেছেন, ১৯৮৭-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক বর্ডারকেই অস্ট্রেলিয় ক্রিকেটের আধুনিক যুগের প্রাণ-পুরুষ বলা হয়। একই ভাবে ম্যাচ ফিক্সিং-এ জর্জরিত ভারতীয় ক্রিকেটকে টেনে তুলে এক অন্য স্তরে পৌঁছে দেওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ই সব ভারতীয় অধিনায়কের মধ্যে সেরা বলে জানিয়েছেন হর্ষ ভোগলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+